মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে ৬৯ রাউন্ড কার্তুজ,ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডি কার্ডসহ যুবক গ্রেপ্তার; চাল-ডাল দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ’ সংবাদের প্রতিবাদ কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের; বই-খাতার বদলে মাদকের ছোবল: কিশোর-তরুণদের রক্ষায় এখনই কঠোর পদক্ষেপ জরুরি; ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থীর গণসংযোগ; চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা; নেছারাবাদে ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার,পুলিশের দাবি নারী দীর্ঘদিনের মাদক কারবারি; তেঁতুলিয়ায় সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত; স্বল্পমূল্যে টিসিবি পণ্য পেয়ে স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ; মোংলায় গাছের চারা বিতরণে বক্তাদের স্লোগান “বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি”; ভাঙ্গুড়ার বড়বিশাকোলে নৌকা বাইচ, লড়াই শেষে প্রথম আব্দুল মতিন গ্রুপ; সামরিক মর্যাদায় গার্ড অব অনার প্রদান; দক্ষিণ গুনাইঘরে বিএনপির আলোচনা সভা; নওগাঁয় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী উদ্বুদ্ধকরণ সভা; GFJ রক্তদান কেন্দ্রের চট্টগ্রাম জেলা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন; জনসমুদ্রে পরিণত হলো কাজী একতা ফাউন্ডেশনের কর্মী সভা; ক্যান্সারে আক্রান্ত কিশোরের পাশে ‘ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন’ গ্রুপ; মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অবৈধ ভোজ্য তেল জব্দ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান; আত্রাইয়ে খাস মোজাদ্দেদীয়া তরিকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত; কাউখালীতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার;

ভাঙ্গুড়ার বড়বিশাকোলে নৌকা বাইচ, লড়াই শেষে প্রথম আব্দুল মতিন গ্রুপ;

  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত




ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ ফাইনাল প্রতিযোগিতা-২০২৬। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের বড়বিশাকোল এলাকায় এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শনার্থী। নৌকার ছুটে চলা, বৈঠার ছন্দ আর দর্শকদের উচ্ছ্বাসে পুরো এলাকা পরিণত হয় উৎসবের জনপদে।

নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূর মুজাহিদ স্বপন, আহ্বায়ক, ভাঙ্গুড়া উপজেলা বিএনপি, পাবনা। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রভাষক জাফর ইকবাল হিরোক, সদস্য সচিব, ভাঙ্গুড়া উপজেলা বিএনপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. কামাল উদ্দিন (বিশা), সভাপতি, ২ নম্বর ওয়ার্ড অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি, ভাঙ্গুড়া, পাবনা। নৌকা বাইচ আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন মো. কামরুজ্জামান রিপন, চেয়ারম্যান পদপ্রার্থী, অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি।

প্রতিযোগিতার আয়োজন করে ২ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।

এবারের নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট আটটি গ্রুপ অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে প্রথম স্থান অর্জন করেন মো. আব্দুল মতিন গ্রুপ এবং দ্বিতীয় স্থান অর্জন করেন মো. হযরত আলী গ্রুপ।

প্রতিযোগিতা শেষে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী দুই গ্রুপকে পুরস্কার হিসেবে ২৪ ইঞ্চি এলইডি টিভি মনিটর উপহার দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য গ্রুপকে উৎসাহিত করতে সান্ত্বনা পুরস্কার হিসেবে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দেওয়া হয়।

নৌকা বাইচকে কেন্দ্র করে বড়বিশাকোলসহ আশপাশের এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। নদীর দুই তীরে নারী, পুরুষ, শিশু ও বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলোর তীব্র গতির লড়াই ও বৈঠার ছন্দ উপভোগ করেন দর্শনার্থীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews