শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির চেষ্টা, ‘কানা মমিন’ গ্রেপ্তার; শিশুদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার; তেঁতুলিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি; এমপির বরাদ্দে ইউছুফপুর-নবীপুর সড়কের পাকাকরণ কাজ শুরু; নওগাঁর আত্রাইয়ে কৃষকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ; জামালপুরে খাদ্য গুদামের এসএমওকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ; তাহিরপুরের হাওরাঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট; মোহনপুরে আসন্ন আলু মৌসুম সফল করতে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা; কৃষকের হাতে ‘কৃষক কার্ড’, সহজ হবে সরকারি কৃষিসেবা ; কাউখালীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত; আত্রাইয়ে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন; রাজশাহী অঞ্চলে আগাম শীতকালীন সবজির বাম্পার ফলন: কুমিল্লায় বিএনপির নেতাকর্মীদের ঢল, সাহারপাড়ে ব্যাপক উপস্থিতি; কবিতা- তুমি আসবে বলে; আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; মেধার সঙ্গে মানবিক গুণ অর্জন করতে হবে: ইউএনও মাহামুদুল হাসান; দেবীদ্বারে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা; আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; পিরোজপুরে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবা ও ২ লাখ টাকা উদ্ধার, আটক ১; আহসানগঞ্জ স্টেশনে আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণের উদ্যোগ;

এমপির বরাদ্দে ইউছুফপুর-নবীপুর সড়কের পাকাকরণ কাজ শুরু;

  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পঠিত




কুমিল্লা জেলা প্রতিনিধি;

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের ইউছুফপুর বাসট্যান্ড পেশকার বাড়ি হতে নবীপুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বহাল অবস্থা ছিল। খানাখন্দভরা রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করত। অবশেষে কুমিল্লা ৪- দেবিদ্বারের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দেওয়া বরাদ্দে ও ওই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী অলি উল্লাহ তুহিনের সার্বিক সহযোগিতায় রাস্তাটি পাকাকরণ হচ্ছে।
পাকাকরণ কাজের শুভ উদ্বোধন ও তদারকি করছেন তিনি।

অলি উল্লাহ তুহিন জানান, এলাকার জনগণের দীর্ঘদিনের প্রানের দাবী এই রাস্তাটি পাকাকরণ। এই রাস্তা দিয়ে চলাচল করতে অনেক অসুবিধা হত। সামান্য একটু বৃষ্টি হলে রাস্তাটি কর্দমাক্ত হয়ে যায়। ফলে সাধারণ মানুষ, অসুস্থ রোগী, গর্ভবতী মহিলা, স্কুল কলেজর ছাত্র ছাত্রী এবং কৃষিপণ্য পরিবহন করতে অসুবিধা হত।

অবশেষে দীর্ঘদিনের কষ্ট লাঘব করতে দেবিদ্বারের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এই রাস্তাটি পাকাকরণের জন্য বরাদ্দ প্রদান করেন।

স্হানীয়রা জানান, তুহিন ভাই এর সার্বিক তত্ত্বাবধানে আমরা রাস্তাটি পাকাকরণ কাজের অনুদান পেয়েছি। আমাদের চলাচলের ভোগান্তি দূর হবে। আশা করি দ্রুত কাজটি সম্পূর্ণ হবে আমাদের সর্বসাধারণের জন্য।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews