রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর পাহাড়পুর কমিউনিটি ক্লিনিকে শিশুদের টিকাদান; পিরোজপুরে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের; সাংবাদিক শাকিলের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন; মানবাধিকারের নামে কার্ড বাণিজ্য? দেবিদ্বারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি বিএনপি নেতাদের; মোহনপুরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে আয়োজনের প্রস্তুতি: ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুরের সাংবাদিকদের সঙ্গে এমপি রুমার মতবিনিময় সভা ; সাংবাদিক অধিকার আন্দোলনের অকুতোভয় যোদ্ধা আহমেদ আবু জাফর: ৫১তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন; মোহনপুরে ‘পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান’ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে তাপপ্রবাহে বাড়ছে আখের রসের চাহিদা; কুমিল্লার ‘ইংরেজ কবরস্থান’ দ্বিতীয় বিশ্বযুদ্ধের নীরব সাক্ষী; পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১: থানায় মামলা; নানীর সা‌থে শেষ দেখাটা হ‌লো না আরমা‌নের, সড়কেই গেল প্রাণ; যুক্তরাজ্যে বর্ষসেরা রেস্তোরাঁ পুরস্কার পেলেন নরসিংদীর রাকিব রহমান; নাজিরপুরে ২১দিনব্যাপী দর্জি ও সেলাই প্রশিক্ষণের উদ্বোধন; কুমিল্লার দুই শতাব্দীর ঐতিহ্য দারোগা বাড়ি মসজিদ; পিরোজপুরে বাবার দাফনে বাড়ি ফাঁকা থাকায় দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়; ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুতে শোকাহত মঞ্জুরুল আহসান মুন্সী ও রিজভীউল হাসান মুন্সী; ​২ নম্বর কদমতলাবাসীকে উদীয়মান সমাজসেবক জাকির হোসেনের শারদীয় শুভেচ্ছা; আত্রাইয়ে দশ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ;

পিরোজপুরে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের;

  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পঠিত




“ডেঙ্গু প্রতিরোধ,হাসপাতালের সেবার মানোন্নয়ন,মাদক ও কিশোর গ্যাং দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ”

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন,পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং মাদক ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর,এমপি।

পিরোজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব নির্দেশনা দেন। এ সময় জেলার জননিরাপত্তা নিশ্চিত করা,অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসেবার মান বৃদ্ধিতে সংশ্লিষ্ট সব দপ্তর ও আইন প্রয়োগকারী সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।
সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি,মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশনা দেন তিনি। ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার তাগিদ দেন।
হাসপাতালগুলোর চিকিৎসাসেবার মান উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যেন যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পায়,তা নিশ্চিত করতে হবে। হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, রোগীদের সেবার মান বৃদ্ধি এবং চিকিৎসাসেবা প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও আন্তরিক হতে হবে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও তৎপর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। মাদকদ্রব্যের বিস্তার ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণে কার্যকর অভিযান পরিচালনা এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে কঠোর নজরদারি বাড়ানোর নির্দেশনা দেন। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন,জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে কোনো ধরনের শৈথিল্য কাম্য নয়। দায়িত্ব পালনে অবহেলা না করে প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতা,নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে। সরকারি সিদ্ধান্ত ও নির্দেশনার বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় থাকতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, একটি পরিচ্ছন্ন,স্বাস্থ্যকর ও শান্তিপূর্ণ পিরোজপুর গড়ে তুলতে প্রশাসন,আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদানে সবাইকে সচেষ্ট থাকতে হবে।
সভায় জেলার সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা,স্বাস্থ্যসেবা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গৃহীত সিদ্ধান্তগুলোর যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews