রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
তেঁতুলিয়ায় পর্যটন বিকাশে নতুন উদ্যোগ; নওগাঁ-নাটোর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা; ব্রাহ্মণপাড়ায় আমন ধানে পোকার আক্রমণ; মোহনপুরে পর্যটন খাতের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন; সাংবাদিকদের একাল-সেকাল: আদর্শ থেকে প্রযুক্তির যুগে; মনোহরদীতে মেধার স্বীকৃতি, সংবর্ধনা পেল ১৮৭ কৃতী শিক্ষার্থী; ভাঙ্গুড়ার খানমরিচে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা; ডিজিটাল কৃষির ছোঁয়া মোহনপুরে; দুর্গাপূজায় বিশালপুরবাসীকে শুভেচ্ছা জানালেন স্বাধীন চন্দ্র সরকার; পাবনা-৩ আসনের তিন উপজেলায় ২৫০ শাড়ি বিতরণ; ১৬বছর জাল সনদে শিক্ষকতা ; নির্বাচনী গণসংযোগে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী তৈয়্যব; আত্রাইয়ে চেকপোস্টে চোরাই চার্জার অটোরিক্সাসহ আটক আন্তজেলা চুরির মামলার আসামি; নওগাঁর আত্রাইয়ে ৪৮ টি মণ্ডপে দুর্গোৎসব শুরু; নওগাঁর আত্রাইয়ে নারকেল দাম বেশী হলেও দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে বিক্রয় ; ​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত;

তেঁতুলিয়ায় পর্যটন বিকাশে নতুন উদ্যোগ;

  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পঠিত




স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব:

পর্যটনশিল্পের বিকাশে নতুন সম্ভাবনা তৈরি করতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চালু হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি ‘তেঁতুলিয়া রাজকীয় টমটম’। স্থানীয় যুবক মাসুদ রানা এ উদ্যোগ নিয়েছেন। পর্যটকদের ভ্রমণে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি বিয়ে, বিদায় অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও পারিবারিক আয়োজনে ঘোড়ার গাড়িটি ব্যবহারের সুযোগ থাকবে।

শনিবার (১৭ অক্টোবর) তেঁতুলিয়ার ডাকবাংলো মেঘালয় রিসোর্ট প্রাঙ্গণে দোয়া মাহফিলের মধ্য দিয়ে ঘোড়ার গাড়িটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় লাল ফিতা কেটে গাড়িটির যাত্রা শুরু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক মো. বাহারুল আলম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীন খান। এ ছাড়া তেঁতুলিয়া উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, ঘোড়ার গাড়ির মালিক মাসুদ রানা, তাঁর বাবা মো. মালেক বাদশাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তা মাসুদ রানা জানান, পর্যটকদের ভ্রমণকে আরও আনন্দদায়ক ও স্মরণীয় করে তুলতে তিনি ঘোড়ার গাড়িটি চালু করেছেন। পর্যটকদের ঘোরাঘুরির পাশাপাশি বিয়েবাড়ি, বিদায় অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও পারিবারিক আয়োজনে চাহিদা অনুযায়ী গাড়িটি ভাড়া নেওয়া যাবে।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তেঁতুলিয়া দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন এলাকা। এখানকার চা-বাগান, মহানন্দা নদী ও হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিবছর দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা আসেন। বিশেষ করে শীত মৌসুমে কাঞ্চনজঙ্ঘা দেখতে পর্যটকদের আগমন বাড়ে। এ সময় ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি পর্যটকদের ভ্রমণে ভিন্নধর্মী অভিজ্ঞতা যোগ করতে পারে।

স্থানীয়দের প্রত্যাশা, তরুণ উদ্যোক্তার এ উদ্যোগ তেঁতুলিয়ার পর্যটন খাতে নতুন বৈচিত্র্য আনবে। পাশাপাশি ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ির প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর সঙ্গে সঙ্গে স্থানীয়ভাবে আয়ের নতুন সুযোগও তৈরি হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews