শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ের মির্জাপুরে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত; ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী আটক; নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানা; নওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক,পুলিশের অভিযানে স্বস্তি; জলবায়ুর অভিঘাত হতে সুন্দরবনকে রক্ষার দাবিতে মোংলায় মানববন্ধন; আত্রাইয়ে ৩দিন ধরে নিখোঁজ শিবলু; নওগাঁর আত্রাইয়ে উপজেলা যুবদলের বিশাল কর্মীসভা অনুষ্ঠিত; পত্নীতলায় বেলকনিতে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু; ৪২ বছর পর নিয়তির মুখোমুখি: এক পলকের দেখা, আজীবনের হিজর! সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে দেবিদ্বারে আলোচনা সভা; কাউখালী এনসিপির কমিটি নিয়ে বিতর্ক,অস্বীকার আহ্বায়ক সুলতানা নীলার; মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার; নওগাঁর আত্রাইয়ে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা, ভালো ফলনের আশায়; নওগাঁয় চেকপোস্টে ১০ পিস ট্যাপেন্টাডলসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার; ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের দুই নেতা কারাগারে; ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের “উদ্যোগ (UDYOG)” কর্মসূচি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত; দেবিদ্বারে গুনাইঘর দক্ষিণ বিএনপির কমিটি নিয়ে তোলপাড়, বাতিলের দাবি তৃণমূলের; কবিতা-আমার মা; ভাঙ্গুড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট, আড়াই লাখ টাকার মালামাল ছিনতাই; নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; নওগাঁর আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন; ত্যাগীদের মূল্যায়ন নেই দেবিদ্বার বিএনপি; ৩৫ বছরের রাজনৈতিক পথচলা: পদ-পদবি নয়, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নই আমার প্রত্যাশা; প্রেস কাউন্সিলের কর্মশালায় বিএসকেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ৭০ সাংবাদিক; বেলকুচিতে ১২ বছরের কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ; ভাঙ্গুড়ায় সারের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা; আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন; বদলির ২৩ দিনেও ময়মনসিংহ ছাড়েননি খাদ্য পরিদর্শক কামাল, ‘খুঁটির জোর’ কোথায়? জামালপুরে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে হুক্কা ; দেবিদ্বারে বিএনপির আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান, সম্মতি ছাড়া নাম অন্তর্ভুক্তির অভিযোগ; ‎পিরোজপুরে দেওনাখালী বালু মহাল চালুর দাবিতে মালিক-শ্রমিকদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম; শ্রীগুরু সঙ্ঘের ১৩৫তম আবির্ভাব উৎসব ঘিরে ১১৮ সদস্যের কমিটি গঠন; পিরোজপুরে ১কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার; দৌলতপুরে বিএনপি নেতা হাজী মান্নান ফকিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল; মোংলায় গোসল করতে নেমে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার; পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার; মানবতা, মানবিকতা ও মানবাধিকার যেন ব্যবসায় পরিণত না হয়; আদালতে জাল প্রমাণিত সনদ, বিভাগীয় শাস্তির সুপারিশ; মনোহরদী-বেলাবোয় নতুন স্বপ্নের নাম জুয়েল, তাঁকে ঘিরে বাড়ছে জনআগ্রহ; প্রকাশিত প্রতিবাদ বার্তার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানালেন কাজী মাসুদ হাসান;
Title :
আত্রাইয়ের মির্জাপুরে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত; ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী আটক; নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানা; নওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক,পুলিশের অভিযানে স্বস্তি; জলবায়ুর অভিঘাত হতে সুন্দরবনকে রক্ষার দাবিতে মোংলায় মানববন্ধন; আত্রাইয়ে ৩দিন ধরে নিখোঁজ শিবলু; নওগাঁর আত্রাইয়ে উপজেলা যুবদলের বিশাল কর্মীসভা অনুষ্ঠিত; পত্নীতলায় বেলকনিতে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু; ৪২ বছর পর নিয়তির মুখোমুখি: এক পলকের দেখা, আজীবনের হিজর! সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে দেবিদ্বারে আলোচনা সভা; কাউখালী এনসিপির কমিটি নিয়ে বিতর্ক,অস্বীকার আহ্বায়ক সুলতানা নীলার; মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার; নওগাঁর আত্রাইয়ে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা, ভালো ফলনের আশায়; নওগাঁয় চেকপোস্টে ১০ পিস ট্যাপেন্টাডলসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার; ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের দুই নেতা কারাগারে; ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের “উদ্যোগ (UDYOG)” কর্মসূচি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত; দেবিদ্বারে গুনাইঘর দক্ষিণ বিএনপির কমিটি নিয়ে তোলপাড়, বাতিলের দাবি তৃণমূলের; কবিতা-আমার মা; ভাঙ্গুড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট, আড়াই লাখ টাকার মালামাল ছিনতাই; নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার;

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী আটক;

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত




মোঃ আবুরায়হান ইসলাম মোংলা উপজেলা প্রতিনিধি;

মোংলায় পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার ১৪ দিন পর গ্রেপ্তার হয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী ইয়ার মুহাম্মদ সুমীর। শুক্রবার (১৩ নভেম্বর) হবিগঞ্জ থেকে এসআরবি-৯-এর সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তাঁকে আদালতে পাঠিয়েছে মোংলা থানা পুলিশ। আসামি গ্রেপ্তারের পর দ্রুত বিচারকাজ সম্পন্ন করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিশুটির বাবা।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গ্রেপ্তার ও আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে বন্দরের মাধবী আবাসিক এলাকায় অভিযুক্তের বাসায় খেলতে যায় শিশুটি। এ সময় অভিযুক্তের স্ত্রী ঘুমিয়ে থাকার সুযোগে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন শিশুটির বাবা। ঘটনার পর কান্নাকাটি করতে করতে শিশুটি বাড়িতে ফিরে মাকে বিষয়টি জানায়।

পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চিকিৎসা চলে। অবস্থার উন্নতি না হওয়ায় পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় শিশুটির বাবা মো. ইব্রাহিম মিয়া ৩০ অক্টোবর মোংলা থানায় মামলা করেন।

শিশুটির বাবা মো. ইব্রাহিম মিয়া বলেন, মেয়ের ওপর এমন নির্যাতনের ঘটনায় তাঁরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। আসামি গ্রেপ্তার হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন। তবে শুধু গ্রেপ্তার নয়, দ্রুত বিচারকাজ সম্পন্ন করে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন নির্যাতনের শিকার হতে না হয়।

অভিযুক্ত ইয়ার মুহাম্মদ সুমীর মোংলা বন্দর কর্তৃপক্ষের সিভিল অ্যান্ড হাইড্রোলিক্স বিভাগের সিনিয়র আউটডোর অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলায়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) লেফটেন্যান্ট কর্নেল আরিফ বিল্লাহ জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর নামে বরাদ্দ আবাসিক ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

মোংলা থানার ওসি আতিকুর রহমান বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

দীর্ঘ ১৪ দিন পর অভিযুক্ত গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার পরবর্তী বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে। এখন দ্রুত তদন্ত শেষ করে ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যাশা করছে শিশুটির পরিবার।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম,তথ্য,ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার, অপরাধ।
Theme Customized By BreakingNews