বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
তাফালবাড়ীয়া হাকিমিয়া মাদ্রাসায় গোপনে ছাত্রী ভর্তির অভিযোগ; দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার; পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ; ​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত;

বাংলাবান্ধায় মহানন্দা নদীতে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার ;

  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৪৮ বার পঠিত

জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি :

তেঁতুলিয়া উপজেলায় বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীর জোত সীমাস্তে মহানন্দা নদীর চড়ে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ । 

মঙ্গলবার ০৮ অক্টোবর বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীর জোত গ্রামের পশ্চিমে মহানন্দা নদীর চড়ে দুপুরে  অজ্ঞাত ব্যাক্তিটির লাশ উদ্ধার করা হয়। জায়গীর জোত সীমান্তের পিলার নং ৭৩১/৫আর এর কাছে ঘটনাটি ঘটে। 

সকালে স্থানীয় পাথর শ্রমিকরা নদীতে পাথর উত্তোলন করতে গেলে ব্লকের পাশে বালুর নিচে লাশের অবস্থান টের পায়। পরে স্থানীয় বিজিবির কাছে খবর দিলে বিজিবি ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সিআডির  ক্রাইম স্কিন ইউনিটের টিম উপস্থিত হয়। এরপর ক্রাইম স্কিন ইউনিটের টিম সুরতহাল পর্যবেক্ষন করে। 

এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সার্কেল পুলিশ সুপার আমিরুল্লাহ, সিআইডির ইনপেক্টর দেবাশীষ কুমার , তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর চন্দ্র সরকার, বিজিবির সুবেদার ফারুক হোসেন । 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর চন্দ্র সরকার বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল চলমান । সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। তবে লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews