1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা; নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি; ডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফা; কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​

সাংবাদিক নেতা মোফাখখারুল ইসলাম মজনু-র মৃত্যুতে লালমনিরহাট জেলা প্রেসক্লাব শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ;

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী।

লালমনিরহাট জেলার কিংবদন্তি সাংবাদিক সকলের প্রিয়মুখ, গ্রামীণ সাংবাদিকদের আইডল জেলা প্রেসক্লাব লালমনিরহাট এর সাবেক সভাপতি মোফাখখারুল ইসলাম মজনু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর খবর শোনার পর লালমনিরহাট জেলার সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ৪টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় নিউরো সায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।
লালমনিরহাট জেলার সংবাদ ও সাংবাদিকতায় তাঁর ভূমিকা ছিল অনন্য। তিনি জেলা প্রেসক্লাব লালমনিরহাট প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন এবং জেলার সাংবাদিকতার ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।
তিনি দৈনিক দাবানল, দৈনিক বাংলাবাজার পত্রিকা, সিএসবি টেলিভিশন, সময় টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক সবুজ বাংলা পত্রিকায় লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।তাঁর মৃত্যুতে জেলা প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার পক্ষ থেকে, লালমনিরহাট জেলা জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম এর পক্ষ থেকে গভীর ভাবে শোক প্রকাশ করাহলো। আল্লাহ তাঁর পরিবারের সকলের জন্য সদা হন। মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews