শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
রাজনীতি কি আদর্শের, নাকি ক্ষমতার? পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড:৬টি দোকান ভস্মীভূত,আনুমানিক ২০লাখ টাকার ক্ষতি; কক্সবাজার জেলা বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের ২৯ সদস্যের কমিটি; পিরোজপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাসাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ভান্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক; পিরোজপুরে নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ; নওগাঁর আত্রাইয়ে রেজাউল ইসলাম রেজু এমপিকে দলিল লেখক সমিতির সংবর্ধনা; কনফার্ম টিকিট আছে,আসন নেই—রেলযাত্রায় ভোগান্তি; গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সাথে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এম এ মাসুদ হাওলাদারের সৌজন্য সাক্ষাৎ; মোংলায় প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা কর্মসুচি পালন; পিরোজপুরে অস্থিতিশীল চক্রান্তের বিরুদ্ধে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; কাউখালীতে দুই দিনে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি, “এলাকায় চোর আতঙ্ক; গুনবহা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা আব্দুল মান্নান মোল্লার; নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ;

“রশি লাগে রশি দেব ধর্ষকদের ফাঁসি দেবো” স্লোগানে- ছাত্র সমাজের বিক্ষোভ কর্মসূচি পালিত;

  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২০৬ বার পঠিত



নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে উপজেলার সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে দেশব্যাপী নারীর প্রতি নিপিড়ন, সহিংসতা, ধর্ষণ ও ধর্ষকদের দ্রুততম বিচার চেয়ে ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুর বারোটার সময় নওগাঁ-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের উপর উপজেলা পরিষদ গেটের সামনে ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকতের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্ররা প্লেকার্ডে নানান স্লোগান লিখে সম্প্রতি সারাদেশে বেড়ে যাওয়া নারী ও শিশু ধর্ষণসহ নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনে ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করতে দেখা যায়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “ গত ৫ আগস্টের পর দেশব্যাপী নারীর প্রতি নিপিড়ন, সহিংসতা, ধর্ষণসহ না না অপকর্ম বেড়ে গেছে। এভাবে দেশ চলতে পারেনা। আমরা এমন বীভৎস্য পরিস্থিতি থেকে নিস্তার চাই। ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দিন। এবং ধর্ষকদের মৃত্যুদন্ড নিশ্চিত করুন।”বক্তারা আরও বলেন, “রশি লাগে রশি দেব, ধর্ষকদের ধরে ফাঁসি দেবো। ধর্ষকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।”এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সহ-সভাপতি বেলী খাতুন, সাজিদ বিল্লাহ, তারেক তাসলিমুল, নুর আলম নুর, আলমগীর হোসেন আরাফ, আবু হাসান, কাওছার হোসেন, সাকিব চৌধুরী, রিজু হোসেন, রাহিমুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews