রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান; কাউখালীতে তাবলিগ জামাতের দাওয়াতি পরামর্শ সভা অনুষ্ঠিত; তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ; জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক; সবুজ বাংলাদেশ বিনির্মানে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে ; মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন, ইউএনও; ভাঙ্গুড়ায় রাস্তায় জলাবদ্ধতা, ড্রেন দখলে, ড্রেনের উপরেও চলাচলের পথ বন্ধ; দেবীদ্বারে ‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সংগঠনের উদ্যোগে বদলাচ্ছে ৩ গ্রামের চিত্র;

নওগাঁর আত্রাইয়ে সৌরভের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক;

  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২২৬ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ আত্রাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ নাজমুল হক নাহিদের ভাতিজা মেহেরাব হোসেন সৌরভের মৃত্যুতে
বিভিন্ন মহলের শোক প্রকাশ করেছেন,আত্রাই প্রেসক্লাবের সভাপতি ও সকল সদস্য,শিক্ষক, রাজনীতিবিদ,ব্যাবসায়ী মহলসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। নিহত মেহেরাব হোসেন সৌরভ উপজেলার ভবানীপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মো. নাসির উদ্দিন (চঞ্চলের) একমাত্র ছেলে। মৃত্যুকালে তার বয়স ১৩ বছর। সে উপজেলার কলকাকলী মডেল স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত ছিলেন। এক শোকবার্তায় আত্রাই প্রেসক্লাবের সভাপতি তপন কুমার সরকার বলেন,নিহত মেহেরাব হোসেন ছিল বাবা-মায়ের একমাত্র আদরের ধন। যা তার পরিবারে অপূরণীয় ক্ষতি। তিনি আরো বলেন, সৌরভ তার কর্মের মধ্যদিয়ে স্মরণীয় হয়ে থাকবেন চিরকাল। কলকাকলী মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাজেদুর রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, মেহেরাব হোসেন সৌরভ ছিল ৬ষ্ঠ শ্রেণির মেধাবি ছাত্র। কমলমতি শিশুটি বিদ্যালয়ে ছিলো সকলের কাছে প্রিয়। তার প্রতিটি স্মৃতি জড়িয়ে আছে বিদ্যালয়ের সকল স্থানে। একই সঙ্গে শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। নওগাঁ জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক, আত্রাই উপজেলা বিএনপি’র সভাপতি ও নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি পদপ্রার্থী এস এম রেজাউল ইসলাম রেজু সোমবার (৯ জুন) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার, নিকটাত্মীয়, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন। এর আগে শনিবার পবিত্র ঈদুল আযহার দিন সকালে সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেহেরাব হোসেন সৌরভ। শনিবার বাদ মাগরিব ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews