রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান; কাউখালীতে তাবলিগ জামাতের দাওয়াতি পরামর্শ সভা অনুষ্ঠিত; তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ; জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক; সবুজ বাংলাদেশ বিনির্মানে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে ; মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন, ইউএনও; ভাঙ্গুড়ায় রাস্তায় জলাবদ্ধতা, ড্রেন দখলে, ড্রেনের উপরেও চলাচলের পথ বন্ধ; দেবীদ্বারে ‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সংগঠনের উদ্যোগে বদলাচ্ছে ৩ গ্রামের চিত্র;

আত্রাইয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা এক কৃষি শ্রমিকের মৃত্যু;

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২১৮ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে ধান রোপনকে কেন্দ্র করে মারপিটের সময় হাতুড়ির আঘাতে গুরুতর জখম হওয়া কৃষি শ্রমিক আবু বক্কর সিদ্দিক (৩৮) মারা গেছেন। 
মঙ্গলবার (২১জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত সোমবার সন্ধায় সিদ্দিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরত্বর জখম করা হয়েছিলো বলে জানা গেছে। নিহত আবু বক্কর সিদ্দিক উপজেলার পাঁচুপুর ইউনিয়নের মালিপুকুর গ্রামের মোবারক আলীর ছেলে।
আবু বক্কর সিদ্দিকের স্ত্রী বিউটি বিবি বলেন, তার স্বামী কৃষি শ্রমিক হিসেবে মাঠে ধান রোপনের কাজ করতেন। একই গ্রামের সিরাজুল ইসলাম নামে এক কৃষি শ্রমিক আরেক দলে কাজ করতেন। মাঠে ধান রোপনের কাজ করার সময় আবু বক্কর সিদ্দিক ভালো করে ধান রোপন করছেন না এমন কথা নিয়ে সিরাজুল ইসলাম-আবু বক্কর সিদ্দিকের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পরেন। এ ঘটনার জের ধরে সোমবার সন্ধায় আবু বক্কর সিদ্দিক গ্রামের চা-স্টলে চা পান করার সময় সিরাজুল এবং তার শালক ফরিদ উদ্দীন সিদ্দিকের সাথে আবারো কথা কাটা-কাটির এক পর্যায়ে আবু বক্কর সিদ্দিককে মারপিট ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। স্থানীয় লোকজন সিদ্দিককে উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এমতাবস্থায় মঙ্গলবার সন্ধায় মারা যান সিদ্দিক। এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্ত্রী বিউটি বিব
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন বলেন, আবু বক্কর সিদ্দিককে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে তিনজনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। আবু বক্কর সিদ্দিকের মা জমিলা বিবি বাদী হয়ে মঙ্গলবার রাতেই এই মামলা দায়ের করেছেন। আসামীরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews