সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা; শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস; অধ্যাপক মোজাফফর আহমদ: গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার এক নিবেদিতপ্রাণ রাজনীতিক; কবিতাঃ কবি শুকান্ত ভট্টাচাৰ্য ; দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি এমপি আবুল হাসনাতের; ভাঙ্গুড়া বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস এক দেশ এক QR’ সেবা উদ্বোধন; বেলকুচিতে উদাসীনতা: ময়লার স্তূপ ও জঙ্গলে পড়ে নষ্ট হচ্ছে জনগণের টাকায় কেনা ডিভাইডার; ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,যুবক পুলিশ হেফাজতে; মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে দৌলতপুরের মেম্বার পদপ্রার্থী মো: রহিজ ব্যাপারি;

আমি কেন কবিতা লিখি ?

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৭৪ বার পঠিত

কলমে: নূর মোহাম্মদ

আমি চেয়েছিলাম আর কবিতা লিখব না
লেখনীর পসরা কলম খাতায়
কাব্য চর্চা শিখব না ।
আমি সেই প্রতিজ্ঞা তুলে নিয়েছি
কেন আবার লিখতে বাধ্য হয়েছি
সে কথা বলব কাকে ?
হোঁচট খেয়েছি কষ্ট পেয়েছি
কত না ঘূর্ণিপাকে ।
কেন ছেলে মাকে আশ্রমে রাখে ?
গৃহে আনে শ্বাশুড়ী মাকে ,
কেন মানুষ অনাহারে কাঁদে ?
কেন ন্যায় দন্ড হারায় অবিচারের ফাঁদে ?
এসব প্রশ্ন আজ প্রশ্নবিদ্ধ
চিৎকার চেপে বিবেক সিদ্ধ
এ যুদ্ধে বুঝি আর টিকব না ,
বল আমি কেন কবিতা লিখব না?

আমি চেয়েছিলাম পৃথিবীর বদলে স্বর্গ
পশুর বদলে মানুষ , ভোগের বদলে উৎসর্গ ,
হিংসার বদলে প্রেম, কাঁটার বদলে ফুল ,
কান্নার বদলে হাসি ফোটাতে ভেঙ্গে দিতে ভুল ।
এই দেখে তৃপ্তিতে হয়তো নিদ্রা যেতাম
আর সেটাই প্রাপ্য ছিল যদি পেতাম –
কবিতা লেখার কথা ভুলেই যেতাম ।
আমার এই প্রাপ্যতা বুঝে পেলে
চেয়েছিলাম আর কবিতা লিখব না
লেখনীর পসরা কলম খাতায়
কাব্য চর্চা শিখব না ।

কবিতা লিখি আমি সেই থেকে
যখন মাকে কাঁদতে হয় নিভৃতে
বৃদ্ধ বাবাকে হতে হয় সংসার বঞ্চিত ,
যৌতুকে বোনকে হতে হয় নির্যাতিত ,
অনিয়মের বিষে বিষাক্ত হয় নিয়ম
ঘর কেড়ে বাবাকে দেয়া হয় আশ্রম ।
এই নকলের শিকড় উপড়াতেই আজ
আমি বেছে নিয়েছি এই কবিতা লেখার কাজ ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews