রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান; কাউখালীতে তাবলিগ জামাতের দাওয়াতি পরামর্শ সভা অনুষ্ঠিত; তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ; জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক; সবুজ বাংলাদেশ বিনির্মানে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে ; মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন, ইউএনও; ভাঙ্গুড়ায় রাস্তায় জলাবদ্ধতা, ড্রেন দখলে, ড্রেনের উপরেও চলাচলের পথ বন্ধ; দেবীদ্বারে ‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সংগঠনের উদ্যোগে বদলাচ্ছে ৩ গ্রামের চিত্র; আত্রাই-রাণীনগরে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি রেজাউল ইসলাম রেজু;

কবিতা:বিজয়ের স্বার্থকতা;

  • Update Time : মঙ্গলবার, ৪ অগাস্ট, ২০২৬
  • ১০৫ বার পঠিত




কবিতা:বিজয়ের স্বার্থকতা

কলমে: নূর মোহাম্মদ ;

সেদিন ১৬ই ডিসেম্বর
সালটা ছিল একাত্তর
দেশ না যেন রণক্ষেত্র
রক্তের এক সাগর ।

জাতি যেই বাকরুদ্ধ 

শোষনে পেষনে শ্বাসরুদ্ধ
পরাধীনতার শিকলে
যেই হলো কারাবদ্ধ
মুক্ত হবার জন্য এবার
জাগলো গোষ্ঠীসুদ্ধ ।
বজ্রকণ্ঠে আওয়াজ তুলে
অস্ত্র নিল হাতে ,
বাঁচার আশায় লড়তে গেল
পাক শত্রুদের সাথে ।

দীর্ঘ ন’মাস যুদ্ধ শেষে
লাখো শহীদের রক্তে ভেসে
হায়েনারা লেজ গুটিয়ে
যেই পালালো শেষে ,
বিজয় এলো দেশে ।

সেদিন ১৬ই ডিসেম্বর
সালটা ছিল একাত্তর ।
জাতি যেন ফিরে পেল
বেঁচে থাকার শক্তিঘর ।

যুদ্ধ করে বিজয় পেলাম
পেলাম স্বাধীন দেশ ,
তাই বলে কি আজো হয়েছে
সব অশান্তির শেষ ?

স্বাধীন হয়েছি দেশ পেয়েছি
পতাকাটাও তো উড়ছে !
আজো কেন এই স্বাধীন দেশে
ঘাতকে গুলি ছুঁড়ছে ?

তবে কি বৃথা মুক্তিযুদ্ধ
লাখো শহীদের রক্ত ?
তা না হলে কেন বাঁচতে পারি না
বলতে গেলে সত্য ।
তা না হলে কেন অধিকারের কথা
করতে পারি না ব্যক্ত ।

বিজয়ের পরে যদি ঘরে ঘরে
হতো শান্তির ঘুম ,
যদি না হতো ছিনতাই খুন
যদি না হতো গুম ,
যদি না থাকতো মানুষের প্রতি
মানুষের বর্ববতা ।
তবেই তো হতো আজ জাতির জন্য
বিজয়ের স্বার্থকতা ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews