বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বেপরোয়া গতিতে প্রাণহানির ঘটনায় মামলা: র‍্যাব-৮ এর অভিযানে পলাতক আসামি গ্রেপ্তার,কাউখালী থানায় হস্তান্তর; কুমিল্লা উত্তর রথযাত্রায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএনপির কঠোর নির্দেশনা-এফএম তারেক মুন্সী; পিরোজপুরের তিন উপজেলায় বাড়ছে ডেঙ্গু,সচেতনতায় জোর দিচ্ছেন চিকিৎসকরা; দেবিদ্বারের ১৫ ইউনিয়নেই খেলার মাঠ: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনকে অভিনন্দন জানাল দেবিদ্বার উপজেলা বিএনপি; কবিতা -আমার সবুজ দেশ; মাদ্রাসার শিক্ষার্থীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ ২ যুবক; কাউখালীতে অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা, এলাকাবাসীর অভিযোগ শুনলেন ওসি আনোয়ার হোসেন; মেসির পেনাল্টি মিস নিয়ে তর্ক, সংঘর্ষে নিহত ১; কুমিল্লা ডিবির অভিযানে আন্তঃজেলার ৭ ডাকাত সর্দার গ্রেফতার, প্রত্যেকের বিরুদ্ধে ১৫–২০টি মামলা; কবিতা: বরষা ও জীবনযাত্রা;

কবিতা -আমার সবুজ দেশ;

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৮ বার পঠিত

কলমে-নুর মোহাম্মাদ;

এই যে আমার সবুজ দেশে
ডাকে কোকিল শালিক ,
সবুজ ঘাসে শিশির হাসে
লেগে রোদের ঝিলিক ।

সবুজ শাড়ী পরে হাঁটে
আমার সবুজ দেশ ,
রূপ কাহিনীর কল্পলোকে
ছড়িয়ে দিয়ে কেশ ।

সবুজ দেশের চির চেনা
সবুজ সবুজ গাছে
রোদ্র ছায়া মৃদু হাওয়া
তাল মিলিয়ে নাচে ।

চোখ মেলতেই চোখে পড়ে
আম কাঁঠালের গাছ,
সবুজ পাতার ফাঁকে দেখি
পাখ পাখালীর নাচ ।

নাচে সবুজ পাতা ফঁড়িং
কচি পাতার ফাঁকে ,
এ যেন এক শিল্পী হয়ে
নকশা ছবি আঁকে ।

সবুজ পাতার রূপের বাহার
দৃষ্টি কেড়ে লয় ,
আমার এদেশ সবুজ দেখে
অবাক বিশ্বময় ।

যত সবুজ রং পড়েছে
আমার দেশে বুঝি !
তাই দেশকে ভালবেসে
সবুজ স্বপ্ন খুঁজি ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews