সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার;

কাউখালী বাড়ন্ত মুরগীপালন বিষয়ক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন;

  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২১৯ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুর জেলাধীন কাউখালী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে,৭দিন ব্যাপি “বারন্ত মুরগী পালন” (৩য় ব্যাচ) বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়। বুধবার(২২অক্টোবর) বৈকাল ৪ ঘটিকার সময়, উপজেলার ২নং আমরাজুড়ী ইউনিয়নে অবস্থিত এইচডিএফ অফিসে,উক্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের ধারাবাহিকতায় বুধবার আয়োজিত প্রশিক্ষণে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সৈয়দ আজমল হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ আবদুল হাই মল্লিক উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর পিরোজপুর। প্রশিক্ষণটি ২২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ৭দিন চলমান থাকবে। একটি প্রশিক্ষণ ট্রেডে মোট ৩০ জন ১৮-৩৫ বছর যুবক ও যুবনারীর অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের শুরুতে শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম প্রদান করা হয়। এছাড়াও প্রশিক্ষণ শেষে যাতায়াত সন্মানী স্বরূপ প্রতিদিন ১০০ টাকা করে এবং সর্বশেষে একটি সনদ পত্র প্রদান করা হবে। যাতে করে পরবর্তীতে প্রশিক্ষনার্থী যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক স্বল্প হারে ঋণ গ্রহণ করে স্বাবলম্বী হতে পারবে। প্রধান অতিথি উদ্বোধনী বক্তব্যে বলেন,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সারা বাংলাদেশে ২লক্ষ ৬০ হাজার কর্মজীবিকে ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি উপস্থিত সকলকে পারিবারিক এবং আর্থিক স্বাবলম্বী হতে প্রশিক্ষণটি মনোযোগ সহকারে শেষ করার অনুরোধ জানান। উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন,মোঃ মজিবুর রহমান সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা কাউখালী। মোঃ মতিয়ার রহমান অফিস সহকারী কাম কম্পিউটার যুব উন্নয়ন কাউখালী। ইউপি মহিলা সদস্য,আকলিমা বেগম প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews