শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নির্বাচনী গণসংযোগে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী তৈয়্যব; আত্রাইয়ে চেকপোস্টে চোরাই চার্জার অটোরিক্সাসহ আটক আন্তজেলা চুরির মামলার আসামি; নওগাঁর আত্রাইয়ে ৪৮ টি মণ্ডপে দুর্গোৎসব শুরু; নওগাঁর আত্রাইয়ে নারকেল দাম বেশী হলেও দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে বিক্রয় ; ​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ;

তেঁতুলিয়ায় প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের উদ্বোধন;

  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩৪৯ বার পঠিত



স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ মে) বিকেলে উপজেলা পরিষদের কৃষি সম্প্রসারণ কার্যালয় সংলগ্ন স্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-র বাস্তবায়নে প্রায় ৬ কোটি টাকা চুক্তিমূল্যে এই আধুনিক প্রশাসনিক ভবন ও হলরুমটি নির্মিত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে উপজেলা প্রশাসনের দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা এবং সভা-সেমিনারের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহিন খসরুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী পঞ্চগড় মাহমুদ জামান, উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী, উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন এবং সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক কাবুল, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় সুধীজন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির বলেন, “উপজেলা প্রশাসনের কাজের পরিধি বৃদ্ধির সাথে সাথে আধুনিক অবকাঠামো নির্মাণ অত্যন্ত জরুরি। এই ভবনটি নির্মিত হলে এলাকার মানুষ আরও সহজে ও সুন্দর পরিবেশে সেবা গ্রহণ করতে পারবেন।
তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews