বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বদলগাছীতে অবৈধ স’মিলের দৌরাত্ম্য, উজাড় হচ্ছে সবুজ; আত্রাইয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালিত,আলোচনা সভায় শহীদদের প্রতি শ্রদ্ধা ; নওগাঁয় নিখোঁজ শতবর্ষী বৃদ্ধার মরদেহ উদ্ধার,৩৬ ঘণ্টা পর মিলল সন্ধান; দেবিদ্বারে বিএনপির নবগঠিত কমিটিকে বরণ ও জুলাই শহীদদের স্মরণে দোয়া; নতুন সাজে যাত্রা শুরু করল পপুলার ডায়াগনস্টিক সেন্টার; কাউখালীতে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত; রায়গঞ্জে নতুন সুরের ডাক: বারবার কারা নির্যাতিত নেতা আবু শামা সরকারের নেতৃত্বে পরিবর্তনের স্বপ্ন দেখছে চান্দাইকোনা; কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫; কুমিল্লায় শিশু নির্যাতন মামলায় বিল্লালের মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা; কালকিনিতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা;

মোংলায় প্লাস্টিক পলিথিন দূষণ রোধে উদ্বুদ্ধকরণ সমাবেশ;

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

মোংলায় রুপান্তরের আয়োজনে প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে ছাত্র ছাত্রীদের উদ্বুদ্ধকরণ সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজ ছাত্র-ছাত্রীদের নিয়ে এ উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, ব্যবহারের পর আমরা যে প্লাস্টিক-পলিথিন ফেলে দেই, তা মাটি ও পানিতে অপচনশীল অবস্থায় মিশে যায়। দীর্ঘ সময় পরিবেশে অবস্থানের ফলে প্লাস্টিক দ্রব্যাদি মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয় এবং সরাসরি প্রাণীর খাদ্যচক্রে প্রবেশ করে। ফলে মানবজাতি ও প্রাণিকুল নানা ধরনের প্রাণঘাতী রোগে আক্রান্ত হচ্ছে। বিজ্ঞানীরা মায়ের বুকের দুধে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছেন। তাই প্লাস্টিকের বিকল্প ব্যবহারে তাদের উদ্যোগী হতে হবে। প্লাস্টিকের মাইক্রোকণা নিউরনের সঙ্গে মিশে নিউরন, তথা মস্তিষ্ককে অকার্যকর করে তোলে। স্বাভাবিক চিন্তাশক্তিকে দুর্বল করে দেয়। প্লাস্টিক ও পলিথিনের যথেচ্ছ ব্যবহার পরিবেশকে বিষাক্ত করে তুলছে। এ থেকে বাঁচতে হলে অবশ্যই প্লাস্টিক-পলিথিন বর্জন করতে হবে।
প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষার্থীরা বক্তব্য বলেন, আগে দেখা যেত লোকজন বাজার-সদায় করতে খাড়াই (বাঁশ-বেতের ঝুড়ি), কাপড়, চট দিয়ে তৈরি ব্যাগ নিয়ে বাজারে যেতেন। এখন খালি হাতে যান। ফিরে আসেন পলিথিন, প্লাস্টিকের ব্যাগ নিয়ে। এটা বন্ধ করতে হলে আগের অভ্যাসে ফিরে যেতে হবে। তাহলে পলিথিনের ব্যবহার ৫০ শতাংশ কমে যাবে। শিক্ষার্থীদের মধ্যে প্রচারণামূলক অভিযানের অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ তালুকদার জিয়াদ হোসাইন, রুপান্তরের ভলান্টিয়ার সুনীতি রায়, রুপান্তরের প্রশিক্ষক সুস্মিতা মন্ডল, ইউথ লিডার মো: সোহেল রানা, টুম্পা গুপ্ত, মো: শাহিণ খলিফা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews