বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মেধার সঙ্গে মানবিক গুণ অর্জন করতে হবে: ইউএনও মাহামুদুল হাসান; দেবীদ্বারে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা; আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; পিরোজপুরে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবা ও ২ লাখ টাকা উদ্ধার, আটক ১; আহসানগঞ্জ স্টেশনে আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণের উদ্যোগ; পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট কৃষকের মৃত্যু,দ্রুত উদ্ধার অভিযানে মানবিকতার নজির ফায়ার সার্ভিসের; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযান:১৫০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার; পিরোজপুর সদর থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত ও ডাকাত সর্দার মিটু শেখ ঢাকায় গ্রেফতার; দুর্গাপুর উপজেলায় মোবাইল কোর্টের অভিযান: ১ হাজার মিটার নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে বিনষ্ট; শিশুর হাতে চারা, সবুজ ভবিষ্যতের প্রত্যয়—মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ আত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার; কবিতা ; শরৎ কাল; নেছারাবাদে ৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার; মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি; এনায়েতপুরে অবৈধ বালু উত্তোলনে বাধা: ফলের দোকান ও স-মিলে হামলা, ১৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে ৩ মামলা; জনবল সংকটে খুঁড়িয়ে চলছে মোহনপুর প্রাণিসম্পদ দপ্তর, কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন খামারিরা; দেবিদ্বারে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি; দেবিদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায় শ্রমিকলীগ নেতা নুরুল ইসলাম গ্রেপ্তার ; মনোহরদী পৌরসভাকে নান্দনিক ও আধুনিক করার অঙ্গীকার দোলনের; আত্রাইয়ের শাহাগোলা স্টেশনে ট্রেন আসে-যায়, বাজে না ঘণ্টা;

নওগাঁর আত্রাইয়ে অধ্যক্ষ মাহবুবুল হক দুলুকে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা;

  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২৬০ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ের মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুল হক (দুলু) দীর্ঘ ৩১ বছরের কর্মজীবন শেষে অবসর গ্রহণ করেছেন। এ উপলক্ষ্যে শনিবার (১৫ নভেম্বর) কলেজ মিলনায়তনে এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
১৯৯৪ সালে প্রভাষক হিসেবে যোগ দেওয়া দুলু ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি একজন শিক্ষাবিদ ও সাবেক ইউপি চেয়ারম্যান হিসেবেও এলাকায় সুপরিচিত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সালাহ উদ্দিন। বক্তারা তাঁর শিক্ষা প্রসার, কলেজ উন্নয়ন এবং সমাজসেবায় অসামান্য অবদানের কথা তুলে ধরেন।
বিদায়ী অধ্যক্ষ দুলু আবেগঘন বক্তব্যে শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কলেজের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা জানান। এ সময় তাঁকে ও অফিস সহায়ক শ্রী ভরত কুমার চৌধুরীকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আবেগময় পরিবেশে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews