1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফা; কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি; আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ; নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে আত্রাই উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময় ; কাউখালীতে আইনশৃঙ্খলা সভা: মাদক,নারী-শিশু নির্যাতন ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা;

মোংলায় শহীদদের শ্রদ্ধা জানিয়ে বুদ্ধিজীবী দিবস পালন;

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

মোংলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় দামেরখন্ড বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ এবং শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয়। সন্ধ্যায় শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হবে।
উপজেলা প্রশাসন’র আয়োজনে নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী’র নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরআগে বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী’র সভাপতিত্বে অন্যানের মধ্যে উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা, উপজেলা সমবায় অফিসার মো. জুবাইর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহরিয়া আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান সহ বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাঁদের অবদান জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। দিবসটির চেতনা ধরে রেখে আগামী প্রজন্মের মধ্যে এর তাৎপর্য ছড়িয়ে দিতে এবং অপতৎপরতা রুখতে সবার প্রতি আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews