বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
নির্বাচনী আচরণবিধি ল’ঙ্ঘ’নের অভি’যোগে বাউফলে ধানের শীষের প্রার্থী শহিদুল আলম তালুকদারকে নোটিশ ; কাউখালীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে উন্নত মিল্কিং মেশিন বিতরণ; কদমতলায় অধ্যক্ষ আলমগীর হোসেনের নির্বাচনী জনসভা: পিরোজপুরে ধানের শীষের গণজোয়ার; মঠবাড়ীয়ায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আগমন, ফুলেল শুভেচ্ছায় বরণ; আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ; মান্দায় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ; মোংলায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ২য় দিনের কর্মবিরতি; কালকিনি–৩ আসনে চার প্রার্থীর দৌড়ঝাঁপ, ভোটের মাঠে জমে উঠেছে লড়াই; আত্রাইয়ে ৭ দফা দাবিতে সরকারি কর্মচারীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি; আত্রাইয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য: বিএনপির দুই নেতা বহিষ্কার; পবিত্র শবে বরাতে করনীয় কি ; সিরাজগঞ্জ -৫ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা; ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে মোংলায় তিনদিনের অবস্থান ও বিক্ষোভ; পারিবারিক কলহের জেরে স্ত্রীর নানাবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ; ধানের শীষে ভোট দিলে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে চকরিয়ার গণসংযোগে-সালাহউদ্দিন আহমদ ১২ই ফ্রেবরুয়ারি ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে মাইক্রোবাস মাহিন্দ্র ইজিবাইক চালকদের সাথে মত বিনিময়; নওগাঁয় খেজুর গুড়ের চাহিদা থাকলেও দিন দিন কমছে খেজুর গাছের সংখ্যা; সান্তাহার থেকে দুই কুখ্যাত চোর গ্রেফতার, উদ্ধার চুরির মালামাল; মোংলায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু; ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত;

নানান আয়োজনে তেঁতুলিয়ায় মহান বিজয় দিবস উদযাপন;

স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে পালন করা হচ্ছে বিজয় দিবস।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার তেঁতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপি কর্মসূচি। ৩১ বার তোপধ্বনির পর শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু।
পরে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ প্রেসক্লাব হতে শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পন করেন নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় তেঁতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, প্রতিযোগিতা, বিকেলে খেলাধূলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে দিনব্যাপি কর্মসূচি।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার