রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মনোহরদীতে মেধার স্বীকৃতি, সংবর্ধনা পেল ১৮৭ কৃতী শিক্ষার্থী; ভাঙ্গুড়ার খানমরিচে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা; ডিজিটাল কৃষির ছোঁয়া মোহনপুরে; দুর্গাপূজায় বিশালপুরবাসীকে শুভেচ্ছা জানালেন স্বাধীন চন্দ্র সরকার; পাবনা-৩ আসনের তিন উপজেলায় ২৫০ শাড়ি বিতরণ; ১৬বছর জাল সনদে শিক্ষকতা ; নির্বাচনী গণসংযোগে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী তৈয়্যব; আত্রাইয়ে চেকপোস্টে চোরাই চার্জার অটোরিক্সাসহ আটক আন্তজেলা চুরির মামলার আসামি; নওগাঁর আত্রাইয়ে ৪৮ টি মণ্ডপে দুর্গোৎসব শুরু; নওগাঁর আত্রাইয়ে নারকেল দাম বেশী হলেও দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে বিক্রয় ; ​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে;

আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন ;

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪০৫ বার পঠিত



​মোঃফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম-এর সভাপতিত্বে সভায় বক্তারা প্রবাসীদের অবদান ও নিরাপদ অভিবাসনের গুরুত্ব তুলে ধরেন। ​ইউএনও শেখ আলাউল ইসলাম তার বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের ভূমিকা অপরিসীম। তবে আমাদের মনে রাখতে হবে, কেবল জনশক্তি পাঠালেই চলবে না, দক্ষ জনশক্তি পাঠাতে হবে। কারিগরি প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেলে একদিকে যেমন নিজের আয় বাড়বে, অন্যদিকে দেশের সম্মান বৃদ্ধি পাবে। কোনো অবস্থাতেই যেন কেউ দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে বিদেশ না যান, সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রবাসীদের কল্যাণে এবং তাদের পরিবারের সুরক্ষায় নানা পদক্ষেপ গ্রহণ করেছে। প্রবাসীরা আমাদের রেমিট্যান্স যোদ্ধা। তাদের যেকোনো সমস্যায় উপজেলা প্রশাসন সবসময় পাশে আছে। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসী ভাই-বোনদের দেশপ্রেম ও সততার সাথে কাজ করার আহ্বান জানাচ্ছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মো. নাজিমুদ্দিন, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা। এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews