1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মানবাধিকার কর্মে বিশেষ অবদানের স্বীকৃতি সম্মানসূচক পিএইচডি ডিগ্রির জন্য মনোনীত ডিএ পারভেজ; বিজ্ঞানমনস্ক জাতি গড়তে তরুণ উদ্ভাবকদের পাশে জেলা পরিষদ – আলমগীর হোসেন; বিজিবিতে সহকারী পরিচালক পদে কমিশন লাভ করলেন কাউখালীর কৃতি সন্তান জহিরুল ইসলাম প্রিন্স; তেঁতুলিয়ায় সিনিয়র শিক্ষক নুরুল ইসলামকে অবসরজনিত বিদায় সংবর্ধনা; কাউখালীতে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা: শিক্ষার্থীদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের প্রযুক্তির স্বপ্ন; কাউখালীতে নবাগত ওসিকে সংবর্ধনা,আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা; গ্রাম আদালতের সেবা পৌঁছে দিতে কাউখালীতে সমন্বিত কর্মপরিকল্পনা কর্মশালা; ইতিহাস-ঐতিহ্যের স্মারক পতিসর রবীন্দ্র কাচারিবাড়ী; নওগাঁর বায়তুল্লাহ সেতুর উত্তর পাশে বাঁশের হাট যেন মৃত্যুফাঁদ, বাজার স্থানান্তরের দাবি; তৃণমূলের হৃদস্পন্দন ও রাজপথের লড়াকু সৈনিক: ২নং রাজাপুরকে আধুনিক রূপায়ণের মহাপরিকল্পনা নিয়ে প্রার্থী আবু হোসেন”

আত্রাইয়ে পল্লী বিদ্যুত অফিসের উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২১৫ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি

আত্রাইয়ে দুস্থদের মাঝে পল্লী বিদ্যুতের কম্বল বিতরণ
নওগাঁর আত্রাইয়ে দু:স্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ৬ জানুয়ারি সকাল ৯টায় আত্রাই পল্লী বিদ্যুত অফিসে শীতের কষ্ট লাঘব করতে ত্রিশ শীতার্তকে কম্বল দেওয়া হয়।
কয়েক দিন ধরে উত্তর জনপদে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। সেইসাথে শুরু হয়েছে শৈত্য প্রবাহ। যেকারনে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বল্প, খেটে-খাওয়া ও অসহায় মানুষের জীবন যাপন। এমন পরিস্থিতিতে নওগাঁর আত্রাইয়ে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ালেন আত্রাই পল্লী বিদ্যুৎ সমিতি। প্রাথমিক পর্যায়ে ৩০ পিস উন্নত মানের কম্বল বিতরণ করা হয়েছে। এমন হাড় কাঁপানো শীতে হাতে গরম কাপড় পেয়ে অসহায় মানুষদের মুখে হাসির ঝিলিকের পাশাপাশি আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়।
শীতবস্ত্র বিতরণকালে আত্রাই পল্লী বিদ্যুত সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জসিম উদ্দিন বলেন, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট আমরা অনুভব করছি। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সমাজের অসহায় মানুষের সামান্ন উপকারে আসলে ভালো লাগবে। এই হাড়কাঁপানো শীতে কেউ যেন কষ্টের শিকার না হয়, সেজন্য আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ সময় সমাজের সামর্থবান মানুষদের নিজ নিজ অবস্থান থেকে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) রাজু হাসান, এনকোর্সমেন্ট কো-অডিনেটর তাজবীর হোসাইন, জুনিয়র ইঞ্জিনিয়ার উমেদ আলী ও বিপ্লব কুমার পাইন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews