বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​;

আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ;

  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৩১৩ বার পঠিত



​মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
অনুষ্ঠিত হয়েছে। শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা লেডিস ক্লাব। ১৪ জানুয়ারি ২০২৬ বিকেল ৩ টায় আত্রাই উপজেলার বিভিন্ন স্থানে বেদে সম্প্রদায় ও দুস্থদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। বিকেল সাড়ে ৩টায় উপজেলার পাঁচুপুর চার মাথা,হেলিপ্যাড চত্বর এবং মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রায় ১০০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেন ক্লাবের সদস্যরা। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,আত্রাই উপজেলা লেডিস ক্লাবের সভাপতি ও আত্রাই উপজেলা নির্বাহী অফিসার-এর সহধর্মিণী মোছা.সিনথিয়া আফ্রিন রানু। ​বিতরণকালে সভাপতির বক্তব্যে তিনি বলেন, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
বিশেষ করে বেদে সম্প্রদায় ও ভাসমান মানুষরা এই শীতে অনেক কষ্টে দিনাতিপাত করছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সামর্থ্য অনুযায়ী সমাজের বিত্তবানদেরও উচিত নিজ নিজ অবস্থান থেকে শীতার্তদের সহায়তায় এগিয়ে আসা। তিনি আরও বলেন, উপজেলা লেডিস ক্লাব সব সময় আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আগামীতেও আমাদের এ ধরণের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে যাতে কোনো মানুষ শীতে কষ্ট না পায়।
​এ সময় আরও উপস্থিত ছিলেন আত্রাই লেডিস ক্লাবের সদস্য মৌসুমী বাগচি, মোছা. অলিমা পারভীন, মোছা. তোফাতুন নেছা, নিলুফা ইয়ামিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews