বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কবিতা- তুমি আসবে বলে; আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; মেধার সঙ্গে মানবিক গুণ অর্জন করতে হবে: ইউএনও মাহামুদুল হাসান; দেবীদ্বারে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা; আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; পিরোজপুরে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবা ও ২ লাখ টাকা উদ্ধার, আটক ১; আহসানগঞ্জ স্টেশনে আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণের উদ্যোগ; পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট কৃষকের মৃত্যু,দ্রুত উদ্ধার অভিযানে মানবিকতার নজির ফায়ার সার্ভিসের; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযান:১৫০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার; পিরোজপুর সদর থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত ও ডাকাত সর্দার মিটু শেখ ঢাকায় গ্রেফতার; দুর্গাপুর উপজেলায় মোবাইল কোর্টের অভিযান: ১ হাজার মিটার নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে বিনষ্ট; শিশুর হাতে চারা, সবুজ ভবিষ্যতের প্রত্যয়—মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ আত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার; কবিতা ; শরৎ কাল; নেছারাবাদে ৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার; মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি; এনায়েতপুরে অবৈধ বালু উত্তোলনে বাধা: ফলের দোকান ও স-মিলে হামলা, ১৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে ৩ মামলা; জনবল সংকটে খুঁড়িয়ে চলছে মোহনপুর প্রাণিসম্পদ দপ্তর, কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন খামারিরা; দেবিদ্বারে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি; দেবিদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায় শ্রমিকলীগ নেতা নুরুল ইসলাম গ্রেপ্তার ;

আত্রাইয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য: বিএনপির দুই নেতা বহিষ্কার;

  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১৩ বার পঠিত



নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আত্রাই উপজেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. আব্দুল মান্নান প্রাং এবং উপজেলা বিএনপির সদস্য মো. আব্দুল হাকিম সরদার। তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, নওগাঁ-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম রেজাউল ইসলাম রেজুর বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. আলমগীর কবিরের (মোটরসাইকেল প্রতীক) পক্ষে কাজ করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
এ বিষয়ে বহিষ্কৃত নেতা মো. আব্দুল মান্নান প্রাং বলেন, বহিষ্কার নিয়ে তার কোনো উদ্বেগ নেই। অন্যদিকে মো. আব্দুল হাকিম সরদারের বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews