বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কবিতা- তুমি আসবে বলে; আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; মেধার সঙ্গে মানবিক গুণ অর্জন করতে হবে: ইউএনও মাহামুদুল হাসান; দেবীদ্বারে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা; আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; পিরোজপুরে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবা ও ২ লাখ টাকা উদ্ধার, আটক ১; আহসানগঞ্জ স্টেশনে আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণের উদ্যোগ; পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট কৃষকের মৃত্যু,দ্রুত উদ্ধার অভিযানে মানবিকতার নজির ফায়ার সার্ভিসের; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযান:১৫০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার; পিরোজপুর সদর থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত ও ডাকাত সর্দার মিটু শেখ ঢাকায় গ্রেফতার; দুর্গাপুর উপজেলায় মোবাইল কোর্টের অভিযান: ১ হাজার মিটার নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে বিনষ্ট; শিশুর হাতে চারা, সবুজ ভবিষ্যতের প্রত্যয়—মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ আত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার; কবিতা ; শরৎ কাল; নেছারাবাদে ৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার; মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি; এনায়েতপুরে অবৈধ বালু উত্তোলনে বাধা: ফলের দোকান ও স-মিলে হামলা, ১৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে ৩ মামলা; জনবল সংকটে খুঁড়িয়ে চলছে মোহনপুর প্রাণিসম্পদ দপ্তর, কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন খামারিরা; দেবিদ্বারে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি; দেবিদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায় শ্রমিকলীগ নেতা নুরুল ইসলাম গ্রেপ্তার ;

নারী হেনস্তার প্রতিবাদে মোংলায় জামাতের বিক্ষো মিছিল ;

  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩৯ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি ;

ভোটের মাঠে নারীদের হেনস্তার প্রতিবাদে মোংলা উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে দলটির কয়েক হাজার নারী সদস্য ও সমর্থকরা অংশ নেন। মিছিল চলাকালে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং জামায়াতে ইসলামীর পক্ষে ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় দিগন্ত সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দিগন্ত সরকারী প্রাথমিক বিদ্যালয় এসে মিছিলটি শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, ভয়ভীতি দেখিয়ে আমাদের থামানো যাবে না। আমরা প্রশাসনের কাছে স্পষ্টভাবে দাবি জানাই—নির্বাচনের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত নারী, শিশু ও সব ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আমরা আবারও রাজপথে নামবো এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাবো।
তারা আরও বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব। এ বিষয়ে গাফিলতি হলে তার দায় প্রশাসনকেই নিতে হবে। বাংলাদেশের নারী সমাজ আর ভয় পায় না। নারীরা জেগে উঠেছে। ইনশাআল্লাহ, তাদের আর দমিয়ে রাখা যাবে না। নারীদের বিরুদ্ধে সব ধরনের অপপ্রচার ও বাধা শেষ পর্যন্ত সংশ্লিষ্টদের দিকেই ফিরে যাবে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এ্যাড. শেখ আব্দুল ওয়াদুদ, পৌর জামায়াতের সেক্রেটারি মো. হোসেনসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ঢাকা-৪ ও টাঙ্গাইলের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মোংলায়ও এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews