সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
সরিষাবাড়ীতে জনপ্রিয়তার আলোচনায় মেয়র প্রার্থী রুহুল আমিন সেলিম; দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার; এনায়েতপুরে জেলহকের নিজস্ব উদ্যোগে জনস্বার্থে রাস্তা মেরামত; কবিতা: অসির জয়; দেবিদ্বারে মাতম: গ্যাস বিস্ফোরণে নিভল একই পরিবারের তিন স্বপ্ন, নবদম্পতি ও ছোট্ট হাফসার মর্মান্তিক বিদায়; দেবিদ্বার পৌরসভাকে আধুনিক ও পরিবর্তনের প্রত্যাশায় সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন; এনায়েতপুরে রাতে ঘুমন্ত প্রবাসীর বাড়িতে হামলা: ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, ঘরে অগ্নিসংযোগ; কাউখালীতে আল-খালিজ ইন্টারন্যাশনাল একাডেমির ফল প্রকাশ ও মেধাবৃত্তি প্রদান, ইসলামী মূল্যবোধভিত্তিক শিক্ষায় আস্থার প্রতীক; কবিতা : বাংলার শোভা; কদমতলীতে বয়োবৃদ্ধ মায়ের ফ্ল্যাটে হামলা, বিদ্যুৎ-পানি কেটে দিয়ে প্রাণনাশের হুমকি;

লালমনিরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর গাড়িবহর আটক, পরে ছেড়ে দেয় বিজিবি;

  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৩ বার পঠিত

নাঈম হাছান, স্টাফ রিপোর্টার
লালমনিরহাট !

লালমনিরহাট-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু-এর গাড়িবহর ও নেতাকর্মীদের শোডাউন সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিজিবির একটি টহল দল আটক করে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গাড়িবহরটি ছেড়ে দেয়।
ঘটনাস্থল সূত্রে জানা যায়, অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু একটি জনসভায় যোগ দিতে যাওয়ার পথে প্রায় এক হাজারের বেশি নেতাকর্মীর অংশগ্রহণে একটি শোডাউন অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় বিজিবির টহল দল শোডাউনরত গাড়িগুলো থামিয়ে দেয়।
এ ঘটনায় সাময়িকভাবে সড়কে যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। কিছুক্ষণ পর প্রশাসনের পক্ষ থেকে গাড়িবহর ও সংশ্লিষ্ট যানবাহন ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে জামায়াতে ইসলামী প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রশাসনের এ ধরনের পদক্ষেপ একপাক্ষিক ও বৈষম্যমূলক আচরণ। তারা সকল প্রার্থীর প্রতি সমান ও নিরপেক্ষ আচরণ নিশ্চিত করার আহ্বান জানান।
তবে এ বিষয়ে বিজিবি বা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews