1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে ১২০ কেন্দ্রে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন; নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু; প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত; মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞের প্রতারণা উদ্ঘাটন, ভ্রাম্যমাণ আদালতে ২ বছরের কারাদণ্ড; নাজিরপুরে গভীর রাতে ডাকাতি: বাবা-ছেলে কুপিয়ে আহত, গণপিটুনিতে এক ডাকাত নিহত; নওগাঁর আত্রাইয়ে আম বাগানে গুটি দৃশ্যমান, ভালো ফলনের আশায় চাষিরা; সাংবাদিক সাব্বির শোভনের মায়ের মৃত্যুতে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের শোক প্রকাশ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে জোরালো সমন্বিত অভিযান। প্রতি শনিবার চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম; বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার; সংখ্যালঘু পরিবারকে হুমকি: প্রাণভয়ে আতঙ্কে দেশ ছাড়ার অভিযোগ;

নওগাঁর আত্রাইয়ে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ;

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) মার্তৃভাষা দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শেখ মোঃ আলাউল ইসলাম পুষ্পার্ঘ্য অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি)নুরে আলম সিদ্দিক,
আত্রাই থানা বিএনপির সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি মো আব্দুল জলিল চকলেট,কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, প্রাণি সম্পাদক কর্মকর্তা ডা:আবু আনাছ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খায়রুল আলম,সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আনিসুর রহমান বুলু,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল মালেক মোল্লা,আত্রাই থানার এস আই মো.শাহাজুল ইসলাম, সহ উপজেলা বিএনপি,যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, আত্রাই বনিক সমিতি, আত্রাই প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ পর্যায়ক্রমে শহীদ মিনারের বেদিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে মহান ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। সকাল ৭টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোকর‌্যালী বের করা হয়। এতে বিভিন্ন রাজনীতিক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো.আলাউল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। অন্যদিকে উপজেলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ভ্রাম্যমাণ চিত্র প্রদর্শনী সহ মহান ২১ শে ফেব্রুয়ারিতে বাদ আসর সকল শহীদের রূহের মাগফিরাত কামনায় উপজেলার সকল মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews