শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মনোহরদীতে মেধার স্বীকৃতি, সংবর্ধনা পেল ১৮৭ কৃতী শিক্ষার্থী; ভাঙ্গুড়ার খানমরিচে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা; ডিজিটাল কৃষির ছোঁয়া মোহনপুরে; দুর্গাপূজায় বিশালপুরবাসীকে শুভেচ্ছা জানালেন স্বাধীন চন্দ্র সরকার; পাবনা-৩ আসনের তিন উপজেলায় ২৫০ শাড়ি বিতরণ; ১৬বছর জাল সনদে শিক্ষকতা ; নির্বাচনী গণসংযোগে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী তৈয়্যব; আত্রাইয়ে চেকপোস্টে চোরাই চার্জার অটোরিক্সাসহ আটক আন্তজেলা চুরির মামলার আসামি; নওগাঁর আত্রাইয়ে ৪৮ টি মণ্ডপে দুর্গোৎসব শুরু; নওগাঁর আত্রাইয়ে নারকেল দাম বেশী হলেও দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে বিক্রয় ; ​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে;

দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ;

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২৯২ বার পঠিত



মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের হাশেম খার হাটে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬), ২৭ রমজান বিকেলে এ কর্মসূচির আয়োজন করে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর কাজী মনিরুদ্দুজ্জামান মনির, মুখ্য সমন্বয়ক ও সংগঠক, বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডক্টর এস এম রহমান হালিম তনু, আন্তর্জাতিক সমন্বয়ক, বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফজাল হোসেন জমাদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি, মোড়েলগঞ্জ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. ও সাংবাদিক মোঃ মিজানুর রহমান ডিয়ার, সভাপতি, দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপি। সঞ্চালনা করেন আলম পারভেজ লিটন, সেক্রেটারি, দৈবজ্ঞহাটী এন-ওয়ান বিএনপি।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সেক্রেটারি বাচ্চু মিয়া এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক বাপ্পি। বক্তারা বলেন, জনাব তারেক রহমানের পক্ষ থেকে দুঃস্থ মানুষের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও জানান, এক মাসের মধ্যে ফ্যামিলি কার্ড প্রদান, ইমামদের সম্মানী বৃদ্ধি, খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠান শেষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews