সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা; শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস; অধ্যাপক মোজাফফর আহমদ: গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার এক নিবেদিতপ্রাণ রাজনীতিক; কবিতাঃ কবি শুকান্ত ভট্টাচাৰ্য ; দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি এমপি আবুল হাসনাতের; ভাঙ্গুড়া বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস এক দেশ এক QR’ সেবা উদ্বোধন; বেলকুচিতে উদাসীনতা: ময়লার স্তূপ ও জঙ্গলে পড়ে নষ্ট হচ্ছে জনগণের টাকায় কেনা ডিভাইডার; ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,যুবক পুলিশ হেফাজতে; মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে দৌলতপুরের মেম্বার পদপ্রার্থী মো: রহিজ ব্যাপারি; পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: মাসুদ হাওলাদারের বিশাল শোভাযাত্রা;

তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মহান মে দিবস পালিত;

  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ২৩৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবি:

​ঐতিহাসিক ১লা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং রাজ-১৬৬০) এর অন্তর্ভুক্ত তেঁতুলিয়া শ্রম কল্যাণ উপ-কমিটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। শুক্রবার সকালে তেঁতুলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ উপ-কমিটির কার্যালয়ে এই কর্মসূচির সূচনা হয়।
​সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বেলা ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি জনাব মো: শাহাদৎ হোসেন রঞ্জু। 
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,​জনাব মো: লাইছুর রহমান,অফিসার ইনচার্জ (ওসি), তেঁতুলিয়া মডেল থানা,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক কাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম।
​আলোচনা সভা শেষে দুপুর শ্রমিকদের কল্যাণ ও দেশ-জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে সন্ধ্যা ৭টায় আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
​উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা বাস-মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব মো: বদরুল আলম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তেঁতুলিয়া উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব জনাব মো: আব্বাস আলী।
এসময় আরোও উপস্থিত ছিলেন,উপজেলা সাবেক ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান বাবলু মিয়া,উপজেলা মৎস্য দলের সভাপতি আশিক ইকবাল, উপজেলা সেক্রেটারী বাংলাদেশ জামাত শ্রমিক কল্যাণ ফেডারেশন জাহাঙ্গীর আলম,উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল,সদস্য সচিব আবু বকর সিদ্দিক সবুজ সহ স্থানীয় বিএনপি,যুবদল,ছাত্রদল ও শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
​শ্রমিক নেতৃবৃন্দ এই সফল আয়োজনের জন্য সকল সহযোগী সংগঠন এবং উপস্থিত সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews