1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
তেঁতুলিয়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত; কালকিনিতে সহকারী অধ্যাপক নাজমুন নাহারের প্রতিবাদ ‘অনুপস্থিত থেকে বেতন নেওয়ার সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন’ রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে প্রস্তুতি সভা; তেঁতুলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মহান মে দিবস পালিত; নওগাঁয় প্রাথমিক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ; নওগাঁর সাপাহারে মে দিবসে শ্রমিকের অধিকার নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল; মঠবাড়িয়ায় তালাবদ্ধ ভাড়া বাসা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার,পলাতক ভাড়াটিয়ার সন্ধানে পুলিশ; হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহান মে দিবস পালিত; আত্রাইয়ে খাদ্যবন্ধক কর্মসূচির আওতায় ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ;

তেঁতুলিয়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত;

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১০ বার পঠিত

স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নানান কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হয়েছে ।
রোববার (৩ মে) বেলা ১১টায় তেঁতুলিয়া প্রেসক্লাব ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে “শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলা’” প্রতিপাদ্যে পালিত হয় দিবসটি।
এ উপলক্ষে র্যালী বের হলে উপজেলার পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু। এ সময় বক্তব্য রাখেন জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম, আইসিটি অফিসার নবীউল করিম সরকার, সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলাম, সোহরাব আলী, এম এ বাসেত, মোস্তাক আহম্মেদ, খাদেমুল ইসলাম ও এসকে দোয়েল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান হাবিব, আহসান হাবিব, তরিকুল ইসলাম, জুলহাস উদ্দিন, রবিউল ইসলাম রতন, মিজানুর রহমান মিন্টু, আতিকুর রহমান জুয়েলসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।
বক্তব্যে বক্তারা সাংবাদিকদের পেশাগত সুরক্ষাসহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, এখন থেকে স্থানীয় কোন সংবাদকর্মীকে অবমূল্যায়ন, নির্যাতন, নিপীড়ন, হুমকি প্রদর্শনসহ অন্যায় কোন ঘটনা ঘটলে সাংবাদিকরা সেটা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করবে ও সহকর্মীর বিপদে পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
পাশাপাশি সাংবাদিকতার স্বাধীনতা, গণমাধ্যমের মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, পেশাগত দায়িত্ব পালনের সময় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের সহযোগিতা করার কথা বলেন তারা।
তারা আরও বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম। তাই মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে হলে অবাধ, মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় সাইবার নিরাপত্তা তথা ডিজিটাল নিরাপত্তা আইন ভীতি তৈরি করেছে, যা সংবিধানের মৌলিক অধিকারেরও পরিপন্থী। যা হস্বাধীন মতপ্রকাশকে বাধাগ্রস্ত করতে পারে। তাই পেশাগত দায়িত্ব পালনের সময় ক্ষতিগ্রস্ত ও জীবন দানকারী সাংবাদিকের স্মরণে সহ তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews