1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত; কাউখালীতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ; মোংলায় ট্রলার থেকে পড়ে যুবক নিখোঁজ; ৯নং সাপলেজা ইউনিয়ন পরিষদ ভবন ও গেইট সংস্কারে বদলে গেছে ইউনিয়নের চিত্র; আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি‘আইজিপি ব্যাজ-২০২৫’ পেলেন পিরোজপুরের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মঠবাড়ীয়ার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসারের সাপলেজা লায়লা মালেকিয়া বালিকা দাখিল মাদ্রাসা পরিদর্শন; পিরোজপুরে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত; নওগাঁর বান্দাইখাড়া ডিগ্রি কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ; কোরবানিকে সামনে রেখে কাউখালীতে ভেটেরিনারি ওষুধের দোকানে অভিযান ও জরিমানা; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিপিপি ইউনিট টিম লিডারদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত;

কাউখালীতে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১১ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন,
(পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলায় কৃষকদের দক্ষতা উন্নয়ন,পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা জোরদারে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, ইন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)”প্রকল্পের আওতায় দিনব্যাপী “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪মে) বেলা ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি,পিরোজপুরের উপপরিচালক সৌমিত্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক ভিপি শাফিউল আজম দুলাল,উপজেলা যুবদলের সভাপতি আসাদুজ্জামান মামুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস। প্রকল্পের বিভিন্ন কার্যক্রম,কৃষি উন্নয়ন পরিকল্পনা ও মাঠপর্যায়ের বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন করেন তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু,সাংবাদিক তরিকুল ইসলাম পান্নু,সভাপতি রবিউল হাসান রবিন,সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মনির,হাফেজ মাসুম বিল্লাহ,মাইনুল হুদা রুমানসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ,সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধি,জনপ্রতিনিধি,উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীরা।
বক্তারা বলেন,দেশের কৃষি অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছেন কৃষক। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন এবং টেকসই কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করা সম্ভব। কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি উদ্যোক্তা তৈরিতেও এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক সৌমিত্র সরকার বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিকাজে উদ্বুদ্ধ করছে। “পার্টনার” প্রকল্পের মাধ্যমে মাঠপর্যায়ে কৃষকদের পুষ্টি,উদ্যোক্তা উন্নয়ন ও জলবায়ু সহনশীল কৃষি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠানে কৃষকদের অংশগ্রহণে পুষ্টি সচেতনতা,নিরাপদ খাদ্য উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগ এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে অংশগ্রহণকারী কৃষকদের বিভিন্ন পরামর্শ ও মতামত গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews