শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিজিটাল কৃষির ছোঁয়া মোহনপুরে; দুর্গাপূজায় বিশালপুরবাসীকে শুভেচ্ছা জানালেন স্বাধীন চন্দ্র সরকার; পাবনা-৩ আসনের তিন উপজেলায় ২৫০ শাড়ি বিতরণ; ১৬বছর জাল সনদে শিক্ষকতা ; নির্বাচনী গণসংযোগে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী তৈয়্যব; আত্রাইয়ে চেকপোস্টে চোরাই চার্জার অটোরিক্সাসহ আটক আন্তজেলা চুরির মামলার আসামি; নওগাঁর আত্রাইয়ে ৪৮ টি মণ্ডপে দুর্গোৎসব শুরু; নওগাঁর আত্রাইয়ে নারকেল দাম বেশী হলেও দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে বিক্রয় ; ​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ;

সাংবাদিক সাইফুল ওয়াদুদের ওপর হামলা: থানায় এজাহার, প্রতিবাদ ইউনাইটেড প্রেসক্লাবের;

  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৩৭ বার পঠিত



নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ সদর উপজেলার চকএনায়েত এলাকায় সাংবাদিক সাইফুল ওয়াদুদের ওপর হামলার অভিযোগে থানায় এজাহার দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁ।
এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ মে রাতে নওগাঁ শহর থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে চকএনায়েত এলাকায় তার মোটরসাইকেলের গতিরোধ করা হয়। এ সময় কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলায় আহত হলে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে তিনি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নেন।
সাইফুল ওয়াদুদ ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁর যুগ্ম সম্পাদক এবং দৈনিক ভোরের সময় ও সোনালী কণ্ঠ পত্রিকার নওগাঁ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
ঘটনার প্রতিবাদ জানিয়ে ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁর সভাপতি সাব্বির আহম্মেদ বলেন,
“একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের অতর্কিত হামলা অত্যন্ত নিন্দনীয়। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
অভিযুক্ত ব্যক্তি মো. আসাদুজ্জামান শিপলু, যিনি নিজেকে দৈনিক কালের সংবাদ-এর ভ্রাম্যমাণ সাংবাদিক (নওগাঁ) হিসেবে পরিচয় দিয়েছেন, অভিযোগ অস্বীকার করে বলেন,
“ঘটনার বিষয়ে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে রাস্তা পার হওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল।”
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন,
“এ বিষয়ে একটি লিখিত এজাহার পেয়েছি। সঙ্গে সঙ্গে একজন কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews