1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুরের মঠবাড়িয়ায় পৃথক দুই হত্যাকাণ্ডে নিহত ২; মোংলায় রামিসা হত্যার বিচার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন; কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত; মানবাধিকার সংগঠন : বর্তমান প্রেক্ষাপটে দায়িত্ব, চ্যালেঞ্জ ও প্রত্যাশা; ​১নং সাদিয়া চাঁদপুর ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী গোলাম ছারোয়ারের ঈদ শুভেচ্ছা: জনসমর্থনে এগিয়ে বেতিল ১নং ওয়ার্ড; ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে উত্তাল ডাসার দীপ্ত তারুণ্যের প্রতিবাদ মিছিলে তরুণদের গর্জন; নওগাঁর আত্রাইয়ে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণে সচেতনতামূলক প্রশিক্ষণ; নওগাঁর রাণীনগরে জমে ওঠেছে পশুর হাট গুলো ; আলোচিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে তেঁতুলিয়ায় শিশুসর্গ ফাউন্ডেশনের মানববন্ধন; ঝিকরগাছায় দ্রুততম সময়ে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন;

পিরোজপুরের মঠবাড়িয়ায় পৃথক দুই হত্যাকাণ্ডে নিহত ২;

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৩ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন,
পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুই ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। রোববার (২৪ মে ২০২৬) দুপুরে উপজেলার ধানীসাফা ও টিকিকাটা ইউনিয়নে এ দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধানীসাফা ইউনিয়নের ফুলঝুরি গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইউসুফ শরীফ (৩৫), পিতা ফজলুল শরীফকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহতের গলা, ডান হাত ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দুপুর ১টা থেকে ২টার মধ্যে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অপরদিকে, একই সময়ে উপজেলার টিকিকাটা ইউনিয়নের হাওলাদার বাড়ি এলাকায় কাইয়ুম হাওলাদার (২৬), পিতা জালাল হাওলাদারকে কুড়াল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। তিনি টিকিকাটা গ্রামের পশ্চিম সেনেরটিকি এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তারা নিশ্চিতভাবে বলতে পারছেন না। ঘটনার পরপরই হত্যাকারীরা পালিয়ে যায়।
খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, দুই ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে।
এ বিষয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ওসি মোঃ রবিউল ইসলাম জানান হত্যাকাণ্ড দুটির কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
আশা করি আমরা শীঘ্রই অপরাধীদের ধরতে সক্ষম হব।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews