রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; তেঁতুলিয়ায় ডাকবাংলো মেঘালয় রিসোর্টের উদ্বোধন; পবায় বড়গাছী ইউনিয়ন বিএনপির কর্মীসভা; ভারতীয় অবৈধ কাপড়ের চালানবাহী ট্রলার জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা; পুঠিয়ায় এসি ল্যান্ড শিবু দাসের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান: ২০০ লিটার চোলাই মদ ধ্বংস; তেঁতুলিয়া টু টেকনাফ প্রতিমন্ত্রীর নোঙরের রিভার ক্যাম্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ; নওগাঁর রাণীনগরে দিন দিন প্রায় বিলুপ্তির পথে বাঁশঝাড়; ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান; দল-মত নির্বিশেষে তাড়াশের গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: নাছির উদ্দিন মৃধা; খাদ্য পরিদর্শক কামালের খুটির জোর কোথায়? নওগাঁর আত্রাইয়ে২১০পিস টেপেন্টাডলসহ নারী ; ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের; নওগাঁর আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা; বৃক্ষরোপণে মানবিক দৃষ্টান্ত, আল ফুদুল ফাউন্ডেশনের উদ্যোগে ৬০০ ফলজ চারা বিতরণ; মামলা চলমান, দেবিদ্বারে বিরোধপূর্ণ জমি বিক্রির অভিযোগ; মোহনপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত; তেঁতুলিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা; নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির চেষ্টা, ‘কানা মমিন’ গ্রেপ্তার; শিশুদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার; তেঁতুলিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি;

ইতিহাস-ঐতিহ্যের স্মারক পতিসর রবীন্দ্র কাচারিবাড়ী;

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৫০ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার নাগর নদের তীরে অবস্থিত ঐতিহাসিক পতিসর রবীন্দ্র কাচারিবাড়ী আজও বহন করছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি ও কর্মের সাক্ষ্য। ১৮৯১ সালে জমিদারি তদারকির উদ্দেশ্যে প্রথমবার পতিসরে আসেন তিনি। পরে এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও সাধারণ মানুষের প্রতি ভালোবাসা থেকে নিজেকে সম্পৃক্ত করেন নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ডে।
রবীন্দ্রনাথ পতিসরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কৃষকদের মহাজনের ঋণের হাত থেকে রক্ষা করতে তিনি সমবায়ভিত্তিক কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং নোবেল পুরস্কারের অর্থের একটি বড় অংশ সেখানে বিনিয়োগ করেন।
পতিসরেই তিনি ‘গোরা’, ‘ঘরে-বাইরে’সহ বহু সাহিত্যকর্মের রচনাসামগ্রী সংগ্রহ ও সৃষ্টি করেন। এছাড়া প্রতিষ্ঠা করেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, যার মধ্যে কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশন অন্যতম।
বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে থাকা পতিসর কাচারিবাড়ী দেশ-বিদেশের দর্শনার্থীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা হিসেবে পরিচিত। রবীন্দ্রনাথের স্মৃতি ও কর্মময় জীবনের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই ঐতিহ্যবাহী কাচারিবাড়ী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews