শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিজিটাল কৃষির ছোঁয়া মোহনপুরে; দুর্গাপূজায় বিশালপুরবাসীকে শুভেচ্ছা জানালেন স্বাধীন চন্দ্র সরকার; পাবনা-৩ আসনের তিন উপজেলায় ২৫০ শাড়ি বিতরণ; ১৬বছর জাল সনদে শিক্ষকতা ; নির্বাচনী গণসংযোগে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী তৈয়্যব; আত্রাইয়ে চেকপোস্টে চোরাই চার্জার অটোরিক্সাসহ আটক আন্তজেলা চুরির মামলার আসামি; নওগাঁর আত্রাইয়ে ৪৮ টি মণ্ডপে দুর্গোৎসব শুরু; নওগাঁর আত্রাইয়ে নারকেল দাম বেশী হলেও দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে বিক্রয় ; ​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ;

দেবিদ্বার নিউ মার্কেটে বাস পার্কিং করে যানজট: ৩ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা;

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৬৩ বার পঠিত




মোঃ মাসুদ রানা; কুমিল্লা জেলা প্রতিনিধি;

কুমিল্লা রাস্তার মাঝে বাস পার্কিং করে যানজট সৃষ্টি করার অপরাধে দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি পরিবহনকে জরিমানা করা হয়েছে। সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৪৭ ধারায় ৩টি মামলায় মোট ১৫,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিউ মার্কেট এলাকার প্রধান সড়কে এমএইচ পরিবহন, নিউ এমএইচ পরিবহন ও নিউ সুগন্ধা পরিবহনের বাসগুলো যাত্রী ওঠানামা করানোর নামে রাস্তার মাঝে পার্কিং করে রাখে। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পথচারী ও যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রতিটি পরিবহনকে ৫০০০/- টাকা করে জরিমানা করা হয়। জরিমানাকৃত পরিবহনগুলো হলো: ১. এমএইচ পরিবহন ২. নিউ এমএইচ পরিবহন ৩. নিউ সুগন্ধা পরিবহন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল উদ্দিন বলেন, “সড়কের মাঝে যানবাহন পার্কিং করে জনদুর্ভোগ সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যানজট নিরসনে পরিবহন মালিক ও চালকদের নির্ধারিত স্থানে বাস পার্কিংয়ের অনুরোধ জানানো হলো।”

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, নিয়মিত অভিযান পরিচালনা করা হলে নিউ মার্কেট এলাকার যানজট অনেকটাই কমবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews