রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মনোহরদীতে মেধার স্বীকৃতি, সংবর্ধনা পেল ১৮৭ কৃতী শিক্ষার্থী; ভাঙ্গুড়ার খানমরিচে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা; ডিজিটাল কৃষির ছোঁয়া মোহনপুরে; দুর্গাপূজায় বিশালপুরবাসীকে শুভেচ্ছা জানালেন স্বাধীন চন্দ্র সরকার; পাবনা-৩ আসনের তিন উপজেলায় ২৫০ শাড়ি বিতরণ; ১৬বছর জাল সনদে শিক্ষকতা ; নির্বাচনী গণসংযোগে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী তৈয়্যব; আত্রাইয়ে চেকপোস্টে চোরাই চার্জার অটোরিক্সাসহ আটক আন্তজেলা চুরির মামলার আসামি; নওগাঁর আত্রাইয়ে ৪৮ টি মণ্ডপে দুর্গোৎসব শুরু; নওগাঁর আত্রাইয়ে নারকেল দাম বেশী হলেও দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে বিক্রয় ; ​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে;

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কাউখালীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ;

  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৫৪ বার পঠিত




মোঃ নুরুজ্জামান খোকন
(পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে “আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মী- প্রতিষ্ঠান সম্মাননা” অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল, “ছেলে হোক, মেয়ে হোক,দুটি সন্তানই যথেষ্ট” এবং “কাঙ্ক্ষিত জনসংখ্যা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।”
রবিবার(১২জুলাই)উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন পিরোজপুরের পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত,পরবর্তী সভাপতি উদ্বোধনী বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, দেশের মোট জনসংখ্যার বড় একটি অংশ তরুণ। তাদের আধুনিক শিক্ষা,দক্ষতা ও কর্মসংস্থানের মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। তবে অতিরিক্ত সন্তান গ্রহণ করলে পরিবারের আয়-ব্যয়ের ভারসাম্য নষ্ট হয় এবং সন্তানদের সুশিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে কৃষিজমির ওপর চাপ বাড়ছে এবং মাথাপিছু সম্পদের প্রাপ্যতা কমে যাচ্ছে। তিনি বলেন,দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলে বেকারত্ব কমবে, রেমিট্যান্স বৃদ্ধি পাবে এবং জাতীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে। তিনি স্বাস্থ্যসেবা,পুষ্টি,পরিবার পরিকল্পনা ও জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবার সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাঠকর্মী প্রভাতী রানি হালদার বলেন,গর্ভবতী মায়েদের নিজের সন্তানের মতো সেবা দেওয়ার চেষ্টা করা হয় এবং বাল্যবিবাহ প্রতিরোধেও মাঠপর্যায়ে কাজ চলছে। তবে দীর্ঘদিন ধরে ডেলিভারি-সংক্রান্ত ওষুধের সংকট এবং অনেক এলাকায় কাঁচা রাস্তা থাকায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি এসব সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান।
বিশেষ অতিথির বক্তব্যে,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ. এম.দ্বীন মোহাম্মদ বলেন,জনকল্যাণে সরকার যে দায়িত্ব দিয়েছে তা নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। একই সঙ্গে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন,বেকারত্ব নিরসন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো:মতিউর রহমান,দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উপজেলা অসুস্থ কর্মকর্তার সুস্থতা কামনা এবং দেশের উন্নয়নে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.রফিকুল ইসলাম মাঠপর্যায়ের পরিবার পরিকল্পনা কর্মীদের কাজের মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ,সচেতনতা বৃদ্ধি এবং অধিক সন্তানের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে।
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাঠকর্মী প্রভাতী রানি হালদার বলেন,গর্ভবতী মায়েদের নিজের সন্তানের মতো সেবা দেওয়ার চেষ্টা করা হয় এবং বাল্যবিবাহ প্রতিরোধেও মাঠপর্যায়ে কাজ চলছে। তবে দীর্ঘদিন ধরে ডেলিভারি-সংক্রান্ত ওষুধের সংকট এবং অনেক এলাকায় কাঁচা রাস্তা থাকায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি এসব সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান।
অনুষ্ঠানের শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার দেবনাথ,সাংবাদিক সহ আব্দুল্লাহ আল মামুন(নির্বাহী পরিচালক,পুষ্পধারা গ্রুপ,ঢাকা) ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,স্বাস্থ্যকর্মী ও সুধীজন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews