শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুরে বিএনপি নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ; কাউখালীতে রাতের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা; দেবিদ্বারে সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন; খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাইদুর রহমান লিটনের শ্রদ্ধা ও দোয়া; পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ২০৭ জন, ফেল থেকে পাস ৩৩৬; কাউখালীতে নৌ পুলিশের অভিযানে ২,৫০০ মিটার অবৈধ চরঘেরা জাল ধ্বংস; কাউখালীতে আওয়ামীলীগ নেতার চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার; নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ গ্রেপ্তার ৪; ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ৩.২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ,গ্রেপ্তার-২; সময়ের সিঁড়ি বেয়ে: ফুরিয়ে আসার বেলা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ২০ পিস; মাদক নির্মূল ও আধুনিক রাস্তাঘাট গড়ার প্রত্যয়ে গলাচিপার আমখোলা ইউনিয়নে মেম্বার প্রার্থী হৃদয় খান বাহাদুর; মহিলা ও শিশুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রাশেদা বেগম হীরা, দেবিদ্বার বিএনপির অভিনন্দন; কাউখালীতে ডোবার পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু; শেরপুরে দুর্নীতি ও মাদকমুক্ত স্মার্ট ইউনিয়ন গড়ার অঙ্গীকার স্বাধিন চন্দ্র সরকারের; মাদক নির্মূল ও নাগরিক অধিকার সুরক্ষায় ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুল রহিমের গণসংযোগে জনতার ঢল; চট্টগ্রামের বায়েজিদ থেকে দুই মাদ্রাসাছাত্র নিখোঁজ, ৩ দিনেও সন্ধান মেলেনি; কৃষিমন্ত্রীর মায়ের জানাজা বুধবার বেলা দুইটায় বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে; তথ্য গোপন করে একাধিক রিটের অভিযোগে কাজী ও আইনজীবীকে ৫ লাখ টাকা করে জরিমানা;

পিরোজপুরে বিএনপি নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ;

  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত




কমিটি গঠনে তালবাহানার প্রতিবাদে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন;

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর জেলা বিএনপির এক সিনিয়র নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য এবং জেলা জিয়া মঞ্চের কর্মী সভা ও কমিটি গঠন প্রক্রিয়া বারবার বিলম্ব করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পিরোজপুর সাংবাদিক ফোরাম কার্যালয়ে জেলা জিয়া মঞ্চের সর্বস্তরের নেতাকর্মীদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিরোজপুর জেলা জিয়া মঞ্চের নির্বাচনকালীন উপকমিটির আহ্বায়ক মো. মনিরুজ্জামান টুংকা।

লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ অভিযোগ করেন, জিয়ার আদর্শে প্রতিষ্ঠিত জিয়া মঞ্চ ৩৩ বছরের পুরোনো একটি রাজনৈতিক সংগঠন। কিন্তু পিরোজপুরের সন্তান ও কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সভাপতি এস এম সালেহ আহমেদ কাঞ্চনের অনৈতিক ও অদক্ষ কর্মকাণ্ডের কারণে সংগঠনটির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

তাদের অভিযোগ, তিনি জেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতাকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। একই সঙ্গে নানা অনিয়ম ও পদ-বাণিজ্যের মাধ্যমে পিরোজপুর জেলা জিয়া মঞ্চকে দুর্বল করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

নেতৃবৃন্দ আরও জানান, আগামী ১২ সেপ্টেম্বর জেলা জিয়া মঞ্চের কর্মী সভার তারিখ নির্ধারণ করা হয়েছিল। এ উপলক্ষে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনসহ দলের জ্যেষ্ঠ নেতাদের আমন্ত্রণ জানানোর প্রস্তুতিও নেওয়া হয়। কর্মী সভা আয়োজনকে কেন্দ্র করে প্রায় ৩ লাখ টাকা ব্যয় করা হলেও কেন্দ্রীয় দুই নেতার কারণে শেষ মুহূর্তে সভাটি স্থগিত হয়ে যায় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ব্যক্তিগত আক্রমণ, কুৎসা ও অশালীন মন্তব্যের রাজনীতি কোনোভাবেই সংগঠনের জন্য ইতিবাচক নয়। তারা এসব কর্মকাণ্ড বন্ধ করে সংগঠনে শৃঙ্খলা ও ঐক্য ফিরিয়ে আনার আহ্বান জানান।

একই সঙ্গে জিয়া মঞ্চের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জিয়া মঞ্চের সাবেক যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শওকত হোসেন, পিরোজপুর জেলা জিয়া মঞ্চের নির্বাচনকালীন উপকমিটির সদস্য নাজমুল হুদা ডালিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews