মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে ৬৯ রাউন্ড কার্তুজ,ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডি কার্ডসহ যুবক গ্রেপ্তার; চাল-ডাল দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ’ সংবাদের প্রতিবাদ কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের; বই-খাতার বদলে মাদকের ছোবল: কিশোর-তরুণদের রক্ষায় এখনই কঠোর পদক্ষেপ জরুরি; ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থীর গণসংযোগ; চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা; নেছারাবাদে ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার,পুলিশের দাবি নারী দীর্ঘদিনের মাদক কারবারি; তেঁতুলিয়ায় সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত; স্বল্পমূল্যে টিসিবি পণ্য পেয়ে স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ; মোংলায় গাছের চারা বিতরণে বক্তাদের স্লোগান “বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি”; ভাঙ্গুড়ার বড়বিশাকোলে নৌকা বাইচ, লড়াই শেষে প্রথম আব্দুল মতিন গ্রুপ; সামরিক মর্যাদায় গার্ড অব অনার প্রদান; দক্ষিণ গুনাইঘরে বিএনপির আলোচনা সভা; নওগাঁয় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী উদ্বুদ্ধকরণ সভা; GFJ রক্তদান কেন্দ্রের চট্টগ্রাম জেলা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন; জনসমুদ্রে পরিণত হলো কাজী একতা ফাউন্ডেশনের কর্মী সভা; ক্যান্সারে আক্রান্ত কিশোরের পাশে ‘ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন’ গ্রুপ; মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অবৈধ ভোজ্য তেল জব্দ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান; আত্রাইয়ে খাস মোজাদ্দেদীয়া তরিকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত; কাউখালীতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার;

স্বল্পমূল্যে টিসিবি পণ্য পেয়ে স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ;

  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত




মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলায় সরকারি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রয় কার্যক্রমে স্বস্তি ফিরেছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের মাঝে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে উপকৃত হচ্ছেন অসংখ্য পরিবার।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল থেকে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।সরকারি নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তত্ত্বাবধানে ডাল, তৈল,চাল,চিনি ও বুটসহ বিভিন্ন পণ্য সরবরাহ করা হচ্ছে। মেসার্স এ এন্ড এস ট্রেডিং, আত্রাই-নওগাঁ।দীর্ঘদিন ধরে এ কার্যক্রম পরিচালনা করে আসছে।

স্থানীয় ফ্যামিলি কার্ডধারী ক্রেতারা জানান,বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে টিসিবির পণ্য তাদের জন্য বড় সহায়তা হয়ে উঠেছে। বান্দাইখাড়া গ্রামের মো.লিটন হোসেন বলেন, “টিসিবির কারণে কম দামে পণ্য কিনতে পারছি। এতে অন্তত দুই বেলা খাবারের ব্যবস্থা হচ্ছে।”একইভাবে নার্গিস বেগম জানান, “বর্তমান বাজারদরে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। টিসিবির পণ্য কিছুটা স্বস্তি দিচ্ছে।”

টিসিবি ডিলার সূত্রে জানা গেছে, প্রতিটি প্যাকেজে ২লিটার সয়াবিন তেল,২কেজি মশুর ডাল,১কেজি চিনি,১পিচ সাবান১পিচ ভিম সাবান ৪৬০টাকায় বিক্রি করা হচ্ছে।

হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আফজাল হোসেন বলেন, “আমার এলাকার অধিকাংশ মানুষ কৃষিনির্ভর ও নিম্ন আয়ের। টিসিবির পণ্য পেয়ে তারা অনেকটাই উপকৃত হচ্ছে। আমি চেষ্টা করি যাতে প্রকৃত উপকারভোগীরা এসব সুবিধা পায়।”

উল্লেখ্য, ভোক্তাদের সুবিধার্থে প্রতি মাসে নির্ধারিত দুই দিনে টিসিবির পণ্য বিতরণ করা হয়ে থাকে। এতে করে এলাকার অসহায় ও নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে এই কার্যক্রম।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews