মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে ৬৯ রাউন্ড কার্তুজ,ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডি কার্ডসহ যুবক গ্রেপ্তার; চাল-ডাল দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ’ সংবাদের প্রতিবাদ কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের; বই-খাতার বদলে মাদকের ছোবল: কিশোর-তরুণদের রক্ষায় এখনই কঠোর পদক্ষেপ জরুরি; ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থীর গণসংযোগ; চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা; নেছারাবাদে ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার,পুলিশের দাবি নারী দীর্ঘদিনের মাদক কারবারি; তেঁতুলিয়ায় সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত; স্বল্পমূল্যে টিসিবি পণ্য পেয়ে স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ; মোংলায় গাছের চারা বিতরণে বক্তাদের স্লোগান “বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি”; ভাঙ্গুড়ার বড়বিশাকোলে নৌকা বাইচ, লড়াই শেষে প্রথম আব্দুল মতিন গ্রুপ; সামরিক মর্যাদায় গার্ড অব অনার প্রদান; দক্ষিণ গুনাইঘরে বিএনপির আলোচনা সভা; নওগাঁয় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী উদ্বুদ্ধকরণ সভা; GFJ রক্তদান কেন্দ্রের চট্টগ্রাম জেলা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন; জনসমুদ্রে পরিণত হলো কাজী একতা ফাউন্ডেশনের কর্মী সভা; ক্যান্সারে আক্রান্ত কিশোরের পাশে ‘ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন’ গ্রুপ; মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অবৈধ ভোজ্য তেল জব্দ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান; আত্রাইয়ে খাস মোজাদ্দেদীয়া তরিকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত; কাউখালীতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার;

নেছারাবাদে ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার,পুলিশের দাবি নারী দীর্ঘদিনের মাদক কারবারি;

  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত




মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী ও তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার(১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার ইন্দুরকাঠী গ্রামের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সোমবার(১৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার দুজনকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নেছারাবাদ পৌরসভার ১নম্বর ওয়ার্ডের উত্তর স্বরূপকাঠি এলাকার মৃত ফারুক মোল্লার মেয়ে শিল্পী বেগম ওরফে ফাতেমা (৩৮) এবং তাঁর স্বামী উপজেলার আউরিয়া এলাকার মৃত ফজলুল হকের ছেলে মো. সাখাওয়াত হোসেন (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ইদেলকাঠী গ্রামের একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় ৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ শিল্পী বেগম ও তাঁর স্বামী সাখাওয়াত হোসেনকে আটক করা হয়।
স্থানীয়দের অভিযোগ,শিল্পী বেগম দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের দাবি,বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে নেছারাবাদ ও পার্শ্ববর্তী এলাকায় খুচরা বিক্রেতাদের মাধ্যমে এসব মাদক বিক্রি করা হতো। স্থানীয় কয়েকজনের অভিযোগ,মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে শিল্পী জমি ও বাড়ি করেছেন এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে অর্থ রেখেছেন। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “শিল্পী একজন বড় মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। গতকাল ৩০পিস ইয়াবাসহ শিল্পী ও তাঁর স্বামী সাখাওয়াতকে গ্রেপ্তার করা হয়েছে।”
ওসি আরও জানান,গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার দুপুরে তাঁদের পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews