মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে ৬৯ রাউন্ড কার্তুজ,ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডি কার্ডসহ যুবক গ্রেপ্তার; চাল-ডাল দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ’ সংবাদের প্রতিবাদ কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের; বই-খাতার বদলে মাদকের ছোবল: কিশোর-তরুণদের রক্ষায় এখনই কঠোর পদক্ষেপ জরুরি; ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থীর গণসংযোগ; চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা; নেছারাবাদে ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার,পুলিশের দাবি নারী দীর্ঘদিনের মাদক কারবারি; তেঁতুলিয়ায় সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত; স্বল্পমূল্যে টিসিবি পণ্য পেয়ে স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ; মোংলায় গাছের চারা বিতরণে বক্তাদের স্লোগান “বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি”; ভাঙ্গুড়ার বড়বিশাকোলে নৌকা বাইচ, লড়াই শেষে প্রথম আব্দুল মতিন গ্রুপ; সামরিক মর্যাদায় গার্ড অব অনার প্রদান; দক্ষিণ গুনাইঘরে বিএনপির আলোচনা সভা; নওগাঁয় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী উদ্বুদ্ধকরণ সভা; GFJ রক্তদান কেন্দ্রের চট্টগ্রাম জেলা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন; জনসমুদ্রে পরিণত হলো কাজী একতা ফাউন্ডেশনের কর্মী সভা; ক্যান্সারে আক্রান্ত কিশোরের পাশে ‘ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন’ গ্রুপ; মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অবৈধ ভোজ্য তেল জব্দ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান; আত্রাইয়ে খাস মোজাদ্দেদীয়া তরিকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত; কাউখালীতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার;

চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা;

  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত




কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ;

কক্সবাজার প্রতিনিধি;

কক্সবাজারের চকরিয়ায় তিন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশন।

মামলায় আসামি করা হয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, চকরিয়া উপজেলা শাখার প্রচার সম্পাদক ও জাতীয় দৈনিক বাংলাদেশের খবর-এর চকরিয়া-পেকুয়া প্রতিনিধি তৌহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ও জাতীয় দৈনিক স্বাধীনমত-এর কক্সবাজার জেলা প্রতিনিধি এবং দৈনিক দেশবিদেশ-এর মাতামুহুরী প্রতিনিধি তানবীরুল ইসলাম এবং সহপ্রচার সম্পাদক, জাতীয় দৈনিক আলোকিত সকাল-এর কক্সবাজার ব্যুরো ও দৈনিক গণসংযোগ-এর স্টাফ রিপোর্টার ইয়ার রহমান আনানকে।

জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর ‘জমি দখল ও হত্যার অভিযোগে মামলা, আদালতে মুচলেকা দিয়ে জামিন বিএনপি নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশের জেরে জনৈক শাহেদুল মোস্তাফা এ মামলা দায়ের করেন।

কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশন বলছে, আদালতে দাখিল করা মুচলেকার কপি এবং বিজ্ঞ আইনজীবীর বক্তব্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অংশ। কোনো সংবাদ নিয়ে আপত্তি থাকলে প্রচলিত আইন ও নীতিমালা অনুযায়ী প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে।

তবে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়েরের মাধ্যমে চাপ সৃষ্টি করা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক বলে মনে করছে সংগঠনটি।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সত্য ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের পথ রুদ্ধ করতে মামলা, ভয়ভীতি বা হয়রানির কোনো উদ্যোগই মেনে নেওয়া হবে না। সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট সকলের দায়িত্ব।

বিবৃতিতে কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের পক্ষ থেকে উক্ত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews