রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; তেঁতুলিয়ায় ডাকবাংলো মেঘালয় রিসোর্টের উদ্বোধন; পবায় বড়গাছী ইউনিয়ন বিএনপির কর্মীসভা; ভারতীয় অবৈধ কাপড়ের চালানবাহী ট্রলার জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা; পুঠিয়ায় এসি ল্যান্ড শিবু দাসের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান: ২০০ লিটার চোলাই মদ ধ্বংস; তেঁতুলিয়া টু টেকনাফ প্রতিমন্ত্রীর নোঙরের রিভার ক্যাম্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ; নওগাঁর রাণীনগরে দিন দিন প্রায় বিলুপ্তির পথে বাঁশঝাড়; ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান; দল-মত নির্বিশেষে তাড়াশের গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: নাছির উদ্দিন মৃধা; খাদ্য পরিদর্শক কামালের খুটির জোর কোথায়? নওগাঁর আত্রাইয়ে২১০পিস টেপেন্টাডলসহ নারী ; ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের; নওগাঁর আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা; বৃক্ষরোপণে মানবিক দৃষ্টান্ত, আল ফুদুল ফাউন্ডেশনের উদ্যোগে ৬০০ ফলজ চারা বিতরণ; মামলা চলমান, দেবিদ্বারে বিরোধপূর্ণ জমি বিক্রির অভিযোগ; মোহনপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত; তেঁতুলিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা; নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির চেষ্টা, ‘কানা মমিন’ গ্রেপ্তার; শিশুদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার; তেঁতুলিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি;

তেঁতুলিয়ায় ডাকবাংলো মেঘালয় রিসোর্টের উদ্বোধন;

  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পঠিত




স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব;

দেশের পর্যটন সম্ভাবনাময় উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উদ্বোধন হলো ডাকবাংলো মেঘালয় রিসোর্ট নামে একটি আবাসিক প্রতিষ্ঠান । পর্যটকদের আবাসন সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের বিভিন্ন এলাকার ১২ জন ব্যবসায়ীর সম্মিলিত উদ্যোগে গড়ে উঠেছে এ আবাসিক প্রতিষ্ঠান।

শনিবার বিকেলে তেঁতুলিয়া ডাকবাংলো ও পিকনিক কর্নারের কাছাকাছি মনোরম পরিবেশে রিসোর্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম আকাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান, ডাকবাংলো মেঘালয় রিসোর্টের চেয়ারম্যান আব্দুল মোতালেব, উপজেলা এনসিপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, তেঁতুলিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সোহরাব আলী, বিএনপি নেতা তাজউদ্দীন আহমদ তাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্যোক্তারা জানান,তেঁতুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক পর্যটক আসেন। তবে অনেক সময় পর্যটকরা এসে পছন্দমতো থাকার কক্ষ না পেয়ে সমস্যায় পড়েন। পর্যটকদের এ সমস্যা কিছুটা হলেও কমাতে ১২ জন ব্যবসায়ী মিলে রিসোর্টটি গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।

নতুন এ আবাসিক প্রতিষ্ঠানটিতে রয়েছে এসি ও নন-এসি কক্ষ, খাবারের ব্যবস্থা এবং ২৪ ঘণ্টা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত নিরাপত্তাব্যবস্থা। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনের জন্য রয়েছে একটি মঞ্চও।

তেঁতুলিয়া ডাকবাংলো ও পিকনিক কর্নারের কাছাকাছি হওয়ায় পর্যটকদের জন্য রিসোর্টটির অবস্থানও সুবিধাজনক হবে বলে জানান উদ্যোক্তারা। উদ্যোক্তাদের প্রত্যাশা, পর্যটকদের আবাসন সুবিধা বাড়ানোর পাশাপাশি এ ধরনের বেসরকারি উদ্যোগ তেঁতুলিয়ার পর্যটন অবকাঠামো উন্নয়নেও ভূমিকা রাখবে।

এবিষয়ে ডাকবাংলো মেঘালয় রিসোর্টের চেয়ারম্যান আব্দুল মোতালেব জানান, আমরা পর্যটদের সুবিধা ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি৷ আগত পর্যটকদের জন্য আজ থেকে এই প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো৷ 

এবিষয়ে তেঁতুলিয়া টুরিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সভাপতি এস কে দোয়েল বলেন,তেঁতুলিয়ায় পর্যটন শিল্পে নতুন এই আবাসিক প্রতিষ্ঠানটি নতুন মাত্রা যোগ করলো। যারা মালিক পক্ষ রয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই৷ আশা করি আগত পর্যটকদের  শতভাগ সেবা ও নিরাপদ নিশ্চিত করবে প্রতিষ্ঠানটি৷ 

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম আকাশ জানান,তেঁতুলিয়ার বুকে ডাকবাংলো মেঘালয় রিসোর্টটির জন্য শুভ কামনা রইলো। আশাকরি প্রতিষ্ঠানটি পর্যটন শিল্প ব্যপক ভূমিকা পালন করবেন৷

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews