মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি ‎ নওগাঁর আত্রাইয়ে যুবকের কিল-ঘুষিতে এক বৃদ্ধ নিহত; আত্রাইয়ে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার; কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত; বর্ণাঢ্য আয়োজনে তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত; বাগমারায় মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন; ট্যুরিস্ট জাহাজে ডাকাতির চেষ্টার সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন; মোংলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত; মোংলার চাঁদপাই স্কুলে ফুলের মালা গলায় পরিয়ে শিক্ষক দিবস পালন ; কাউখালীতে জেসমিন হত্যা: দ্বিতীয় স্বামী ১নং আসামী মানিক মাদারীপুর থেকে গ্রেপ্তার; ​কুসুমপুরা ১ নং ওয়ার্ড: জনকল্যাণমূলক কাজের মধ্য দিয়ে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মেম্বার পদপ্রার্থী মো: সাইফুল ইসলাম রাসেল; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা; কাউখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের স্ত্রীকে বিবস্ত্র অবস্থায় মৃত উদ্ধার; কক্সবাজার সিটি কলেজে গবেষণার গুরুত্ব নিয়ে সেমিনার: স্থানীয় সমস্যা বিশ্লেষণে শিক্ষার্থীদের উৎসাহ; সুন্দরবনে “জাহাজের ধাক্কায়” নৌকাডুবিতে নিখোজ জেলের মরদেহ উদ্ধার; আত্রাইয়ের আঞ্চলিক মহাসড়কে এর পুলিশ বক্স উদ্বোধন; কবিতা-আমার ভয় হয়; আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; তেঁতুলিয়ায় ডাকবাংলো মেঘালয় রিসোর্টের উদ্বোধন; পবায় বড়গাছী ইউনিয়ন বিএনপির কর্মীসভা;

নওগাঁর আত্রাইয়ে যুবকের কিল-ঘুষিতে এক বৃদ্ধ নিহত;

  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পঠিত




মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে ছাগলে সিমের গাছ খাওয়াকে কেন্দ্র করে মিম হোসেন (১৯) নামে এক যুবকের কিল-ঘুষিতে ইয়াছিন মন্ডল (৮০) নামে এক বৃদ্ধ নিহত হওয়ার অভিযোগ ওঠেছে। সোমবার সকাল ১০টা নাগাদ উপজেলার মধুগুড়নই গ্রামে এঘটনা ঘটে। বৃদ্ধ ইয়াছিন আলী ওই গ্রামের গরিবুল্লা মন্ডলের ছেলে।

খবর পেয়ে পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত বৃদ্ধ ইয়াছিন আলীর ছেলে সারোয়ার হোসেন জানান,আমরা সবাই আহসানগঞ্জ বাজারে ছিলাম। সকাল অনুমান সাড়ে ৯টা নাগাদ একই গ্রামের রহিদুল ইসলামের ছেলে মিম হোসেনের (১৯) ছাগল আমাদের লাগানো সিম গাছের পাতা খাচ্ছিল। এটাকে কেন্দ্র করে মিম হোসেন এবং আমার বাবার মধ্যে তর্কে হচ্ছিল।

একপর্যায়ে মিম হোসেন বাবাকে কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। এতে গুরুত্বর আহত হলে স্থানীয় লোকজন বাবাকে উদ্ধার করে আত্রাই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

তিনি দাবি করে বলেন,মিম হোসেন আমার বাবার বুকে শক্ত ভাবে আঘাত করে কিল-ঘুষি মারার কারণে মারা গেছেন। তিনি এই হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ খায়রুল আলম বলেন,বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারাগেছেন। আমরা বৃদ্ধকে মৃত অবস্থায় পেয়েছি। তার শরীরে প্রাথমিকভাবে আঘাতের চিহ্ন দেখতে পাইনি।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, খবর পেয়ে এদিন দুপুরে বৃদ্ধার মর দেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় বৃদ্ধের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মোঃ ফিরোজ আহমেদ
০১৭১০ ৯৬৭৫২২

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews