শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
১৬বছর জাল সনদে শিক্ষকতা ; নির্বাচনী গণসংযোগে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী তৈয়্যব; আত্রাইয়ে চেকপোস্টে চোরাই চার্জার অটোরিক্সাসহ আটক আন্তজেলা চুরির মামলার আসামি; নওগাঁর আত্রাইয়ে ৪৮ টি মণ্ডপে দুর্গোৎসব শুরু; নওগাঁর আত্রাইয়ে নারকেল দাম বেশী হলেও দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে বিক্রয় ; ​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা;

নওগাঁর আত্রাইয়ে নারকেল দাম বেশী হলেও দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে বিক্রয় ;

  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পঠিত




মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নওগাঁর আত্রাইয়ে বেড়েছে নারিকেলের চাহিদা ও বিক্রি। দাম গত বছরের তুলনায় বেশি হলেও পূজার নানা আয়োজন ও অতিথি আপ্যায়নের জন্য নারিকেল কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতারা। নারিকেলের পাশাপাশি বেড়েছে তিল ও গুড়ের চাহিদাও।

শনিবার (১৭ অক্টোবর)২০২৬ সকালে উপজেলার বান্দাইখাড়া বাজার ঘুরে দেখা যায়,বিভিন্ন আকারের নারিকেল সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। দোকানগুলোতে নারী-পুরুষ উভয় ক্রেতার উপস্থিতি চোখে পড়ার মতো। পছন্দের নারিকেল কিনতে ক্রেতাদের দরদাম করতেও দেখা যায়।

ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, বাজারে ছোট আকারের নারিকেল প্রতি জোড়া ১৫০ টাকা,মাঝারি আকারের প্রতি জোড়া ২০০ টাকা এবং বড় আকারের নারিকেল প্রতি জোড়া ২৪০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

উপজেলার কচুয়া গ্রামের বাসিন্দা দিলীপ কুমার বলেন, “নারিকেল ছাড়া পূজার কথা ভাবাই যায় না। চার জোড়া নারিকেল কিনেছি। গত বছরের তুলনায় এবার দাম অনেক বেশি।”

নারিকেল ব্যবসায়ী মো.এলিন সরদার ও শ্রী সুব্রত সাহা বলেন, সারা বছর কমবেশি নারিকেল বিক্রি হলেও দুর্গাপূজার সময় বিক্রি অনেক বেড়ে যায়। এবারও ভালো বিক্রির আশা করছেন তাঁরা।

ব্যবসায়ীরা আরও জানান, ডাবের দাম বেড়ে যাওয়ায় মোকাম থেকে তাঁদের বেশি দামে নারিকেল কিনতে হচ্ছে। ফলে খুচরা বাজারেও দাম বেড়েছে। এতে ক্রেতাদের চাহিদা কিছুটা কমেছে। আগে যেসব ক্রেতা পূজা উপলক্ষে ১২ জোড়া নারিকেল কিনতেন, তাঁদের কেউ কেউ এখন ছয় জোড়া কিনছেন।

দুর্গাপূজায় নারিকেলের নাড়ু, পায়েশসহ বিভিন্ন ধরনের মিষ্টান্ন তৈরির প্রচলন রয়েছে। পাশাপাশি অতিথি আপ্যায়নেও নারিকেল ও তিলের তৈরি নাড়ুর বিশেষ কদর রয়েছে। এসব কারণে পূজার সময় নারিকেল, তিল ও গুড়ের চাহিদা বাড়ে।

উপজেলা সূত্রে জানা গেছে, আত্রাইয়ের আটটি ইউনিয়নে এবার ৪৮টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। পূজার দিন যত ঘনিয়ে আসছে,ততই বাজারে নারিকেলসহ পূজার প্রয়োজনীয় উপকরণ কেনাবেচা বাড়ছে।

মোঃ ফিরোজ আহমেদ
০১৭১০ ৯৬৭৫২২

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews