পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে পটুয়াখালী ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা, দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব সুরক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) পটুয়াখালী বিএনপির জেলা কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাস্নু কুট্রি সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন,
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌর সভার সাবেক মেয়র পিনু মিয়া,জৈনকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান সবুজ,সেক্রেটারী আবদুর রব কিসলু,মনির হাওলাদার প্রমুখ্য।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দেশপ্রেম, জাতীয় ঐক্য, সংহতি ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক অগ্রগতি কামনা করা হয়। আলোচনার শেষে পটুয়াখালী পিডিএস মাঠে ফুটবল টুন্ডামেন্টের আয়োজন করা হয়।।