রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি; ভাঙ্গুড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত; ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত; গাইবান্ধার মফস্বল সংবাদদাতা থেকে জাতীয় পর্যায়ের সাংবাদিক ; নওগাঁর আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, ভোগান্তিতে ট্রেনযাত্রীরা; দেবিদ্বার বিএনপি কি ত্যাগীদের সংগঠন, নাকি সুবিধাবাদীদের পুনর্বাসন কেন্দ্র? পটুয়াখালী জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠিত; দুর্নীতি করলেও সাংবাদিকের কী!’ ৩০ শতাংশ কমিশন বাণিজ্যের অভিযোগে বেপরোয়া প্রকৌশলী রাজীব! চৌহালীর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু; নওগাঁর আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা; ভাঙ্গুড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত; গার্মেন্টস শিল্পকে বাঁচানোর দাবি ও শ্রমিকদের ন্যায্য মজুরি বাস্তবায়নের আহ্বান; নওগাঁর ক্লিনিকে যমজ সন্তান প্রসবের পর একজনের খোঁজ নেই; কাউখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ; প্রতারণার নতুন ফাঁদ; মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হলেন ইস্রাফিল শেখ; মোংলা বন্দর কর্মচারী সংঘের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত; কুমারভোগে ১০ রোগীর বিনামূল্যে ছানি অপারেশন; পাড়ভাঙ্গুড়া ইউনিয়নে যুবদল নেতা মোঃ শামীম মোল্লার বিশাল মোটরসাইকেল শোডাউন; গাজা থেকে হরমুজ, ইরান থেকে কাশ্মীর—ট্রাম্পের যুদ্ধনীতিতে নতুন ভূরাজনৈতিক সংকট! কালিয়া হরিপুরে চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের সরকারের উন্নয়নের অঙ্গীকার; কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৯৯, ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা; নওগাঁর আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন; পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার; বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কক্স বাজার জেলা কমিটির সদস্য হলেন মোঃ ফাইসেল; তেঁতুলিয়ায় জমি জবরদখলের চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন; নওগাঁর মহাদেবপুরে টাকা ছিনতাই,কৃষকদল নেতাসহ গ্রেপ্তার ৩; মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; আত্রাইয়ের মহাসড়কে গাছের ডাল ফেলে ডাকাতির চেষ্টা,দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১; পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার-৫; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার; আত্রাইয়ে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ; লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা; কাউখালী উপজেলা মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু; মোহনপুরে আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ও সুফল নিয়ে ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে শিশুদের মাঝে পবিত্র কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত; কুমিল্লায় পুকুর থেকে নিখোঁজ কাশ্মীরি মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; কবিতা -ভালো থেকো; বেলকুচিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা; ; বই ও বৃক্ষপ্রেমী ইউএনও অশোক বিক্রম চাকমা;
Title :
আত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি; ভাঙ্গুড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত; ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত; গাইবান্ধার মফস্বল সংবাদদাতা থেকে জাতীয় পর্যায়ের সাংবাদিক ; নওগাঁর আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, ভোগান্তিতে ট্রেনযাত্রীরা; দেবিদ্বার বিএনপি কি ত্যাগীদের সংগঠন, নাকি সুবিধাবাদীদের পুনর্বাসন কেন্দ্র? পটুয়াখালী জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠিত; দুর্নীতি করলেও সাংবাদিকের কী!’ ৩০ শতাংশ কমিশন বাণিজ্যের অভিযোগে বেপরোয়া প্রকৌশলী রাজীব! চৌহালীর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু; নওগাঁর আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা; ভাঙ্গুড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত; গার্মেন্টস শিল্পকে বাঁচানোর দাবি ও শ্রমিকদের ন্যায্য মজুরি বাস্তবায়নের আহ্বান; নওগাঁর ক্লিনিকে যমজ সন্তান প্রসবের পর একজনের খোঁজ নেই; কাউখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ; প্রতারণার নতুন ফাঁদ; মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হলেন ইস্রাফিল শেখ; মোংলা বন্দর কর্মচারী সংঘের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত; কুমারভোগে ১০ রোগীর বিনামূল্যে ছানি অপারেশন; পাড়ভাঙ্গুড়া ইউনিয়নে যুবদল নেতা মোঃ শামীম মোল্লার বিশাল মোটরসাইকেল শোডাউন; গাজা থেকে হরমুজ, ইরান থেকে কাশ্মীর—ট্রাম্পের যুদ্ধনীতিতে নতুন ভূরাজনৈতিক সংকট!

দেবিদ্বার বিএনপি কি ত্যাগীদের সংগঠন, নাকি সুবিধাবাদীদের পুনর্বাসন কেন্দ্র?

  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত




আংশিক কমিটি ও আবু কালাম আজাদের বহিষ্কার নিয়ে তৃণমূলে ক্ষোভ, পুনর্গঠনের দাবি সাবেক যুগ্ম আহ্বায়কের
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

দেবিদ্বার উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম, আংশিক আহ্বায়ক কমিটি গঠন এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আবু কালাম আজাদের বহিষ্কারকে কেন্দ্র করে দলের তৃণমূল পর্যায়ে অসন্তোষ ও বিতর্ক সৃষ্টি হয়েছে। দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম, মামলা, হামলা, নির্যাতন ও কারাবরণের মধ্য দিয়ে যারা দলের রাজনীতি ধরে রেখেছেন, তাঁদের যথাযথ মূল্যায়ন হচ্ছে কি না—এমন প্রশ্ন তুলেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা।
দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নাইরুজ্জামান এক বিবৃতিতে অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে ত্যাগ স্বীকার করা নেতাকর্মীরা আজ অবমূল্যায়িত হচ্ছেন। অন্যদিকে রাজনৈতিক অতীত নিয়ে বিতর্ক ও প্রশ্ন রয়েছে—এমন ব্যক্তিরা গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে দায়িত্ব পাচ্ছেন। এ ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত দলের তৃণমূলের মধ্যে হতাশা ও অসন্তোষ বাড়াচ্ছে।
তিনি বলেন, আবদুল কাইয়ুম সরকার ও নজরুল ইসলাম সরকারকে ঘিরে তৃণমূল পর্যায়ে নানা প্রশ্ন ও অসন্তোষ থাকা সত্ত্বেও ১৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নেতাকর্মীদের এসব প্রশ্ন ও ক্ষোভের যথাযথ জবাব না দিয়ে প্রতিবাদী কণ্ঠ দমনের অভিযোগও উঠছে।
বিবৃতিতে আরও বলা হয়, দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্য সচিব আবু কালাম আজাদকে বহিষ্কারের সিদ্ধান্ত নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি একজন স্পষ্টবাদী ও প্রতিবাদী নেতা হিসেবে পরিচিত এবং তাঁর নেতৃত্বে অনেক নেতাকর্মী ঐক্যবদ্ধ রয়েছেন বলে দাবি করেন নাইরুজ্জামান। এমন একজন নেতাকে বহিষ্কার করে দলের কোন স্বার্থ রক্ষা করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
মো. নাইরুজ্জামান বলেন, যে নেতার নেতৃত্বে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ, তাঁকেই বহিষ্কার করে কীভাবে দেবিদ্বার বিএনপিতে সাংগঠনিক ঐক্য প্রতিষ্ঠা সম্ভব? দলকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের মতামত, ত্যাগ ও অবদানের যথাযথ মূল্যায়ন করতে হবে।
এ পরিস্থিতিতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি তিন দফা দাবি জানিয়েছেন তিনি।
দাবিগুলো হলো—
১. আবু কালাম আজাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে।
২. বিতর্কিত আংশিক আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে তৃণমূলের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করতে হবে।
৩. দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে তিনি আরও বলেন, বিএনপি কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। সাংগঠনিক পদ দিয়ে কাউকে নেতা হিসেবে পরিচিত করা গেলেও ত্যাগ, ভালোবাসা ও মানুষের আস্থা ছাড়া হৃদয়ে জায়গা করে নেওয়া যায় না।
দেবিদ্বার বিএনপিকে বিভক্ত করে নয়, বরং ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিবাদী নেতাদের বহিষ্কার করে নয়, তাঁদের সম্মান ও মূল্যায়নের মাধ্যমেই সংগঠনকে শক্তিশালী করতে হবে।
তিনি স্পষ্ট করে বলেন, “আমরা পদ চাই না, ন্যায়বিচার চাই। ব্যক্তিস্বার্থ নয়, দলের ঐক্য চাই। সুবিধাবাদীদের পুনর্বাসন নয়, ত্যাগীদের মূল্যায়ন চাই।”
বিবৃতির শেষাংশে বিতর্কিত কমিটি পুনর্গঠন, আবু কালাম আজাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং দেবিদ্বার উপজেলা বিএনপিতে সাংগঠনিক ঐক্য ফিরিয়ে আনার জন্য কুমিল্লা উত্তর জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম,তথ্য,ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার, অপরাধ।
Theme Customized By BreakingNews