মোঃ আঃ কুদ্দুস মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন নরসিংদী-৪ (মনোহরদী–বেলাবো) আসনের গণমানুষের নেতা মাওলানা মো. জাহাঙ্গীর আলম।
দলীয় সূত্রে জানা গেছে, তাঁর ওপর অর্পিত এ গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্য দিয়ে নরসিংদী জেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে প্রত্যাশা করছেন দলীয় নেতাকর্মীরা।
মাওলানা মো. জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে মনোহরদী ও বেলাবো অঞ্চলে রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তাঁর এ মনোনয়নে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্ব, সাংগঠনিক অভিজ্ঞতা ও আন্তরিক প্রচেষ্টায় নরসিংদী জেলা জামায়াতের কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের কল্যাণে সংগঠ নের ভূমিকা আরও সম্প্রসারিত হবে।