রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মনোহরদীতে মেধার স্বীকৃতি, সংবর্ধনা পেল ১৮৭ কৃতী শিক্ষার্থী; ভাঙ্গুড়ার খানমরিচে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা; ডিজিটাল কৃষির ছোঁয়া মোহনপুরে; দুর্গাপূজায় বিশালপুরবাসীকে শুভেচ্ছা জানালেন স্বাধীন চন্দ্র সরকার; পাবনা-৩ আসনের তিন উপজেলায় ২৫০ শাড়ি বিতরণ; ১৬বছর জাল সনদে শিক্ষকতা ; নির্বাচনী গণসংযোগে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী তৈয়্যব; আত্রাইয়ে চেকপোস্টে চোরাই চার্জার অটোরিক্সাসহ আটক আন্তজেলা চুরির মামলার আসামি; নওগাঁর আত্রাইয়ে ৪৮ টি মণ্ডপে দুর্গোৎসব শুরু; নওগাঁর আত্রাইয়ে নারকেল দাম বেশী হলেও দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে বিক্রয় ; ​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে;

বিজয় দিবস উপলক্ষে ঝিকরগাছায় ফ্রী ডায়াবেটিস ও রক্তের গ্রুপ পরীক্ষা শিবির আয়োজিত;

  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৮০ বার পঠিত



জাফর ইকবাল, ঝিকরগাছা প্রতিনিধি:

মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ এবং সেবা সংগঠনের আয়োজনে বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তের গ্রুপ পরীক্ষা শিবির আয়োজিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) ঝিকরগাছা বাসস্ট্যান্ডে ইসলামি ব্যাংকের সামনে সকাল ১০ টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই আয়োজন চলে। সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার। প্রধান অতিথি তার বক্তব্যে সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশ ও দশের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সেবা সংগঠনের উপদেষ্টা আমেরিকা প্রবাসী মীর মনিরুজ্জামান বাবুর সার্বিক সহযোগিতায় উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারোয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান জাহাঙ্গীর মিঞা সহ ঝিকরগাছা উপজেলা পরিষদের সকল কর্মকর্তাবৃন্দ, সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সহ সভাপতি আতাউর রহমান জোসি, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সহ সভাপতি তারেক মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, সাদা মনের মানুষ সায়েদ আলী, ঊষার আলো স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাগর হুসাইন, হাড়িয়াদেয়াড়া সেবা সংঘের সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আলমগীর হোসেন, স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক আশরাফুল ইসলাম, সেবা সংগঠনের রক্তদান কার্যক্রমের টিম লিডার প্রিন্স কবীর, ল্যাব টেকনিশিয়ান আশিক সহ সেবা সংগঠন, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব এবং বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটির নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবক বৃন্দ।
উক্ত আয়োজনে তিন শতাধিক মানুষের ডায়াবেটিস ও প্রায় দেড় শতাধিক মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করে দেওয়া হয়েছে। ফ্রী ব্লাড গ্রুপিংয়ের কাজে সহায়তা করে বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটির স্বেচ্ছাসেবকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews