রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মনোহরদীতে মেধার স্বীকৃতি, সংবর্ধনা পেল ১৮৭ কৃতী শিক্ষার্থী; ভাঙ্গুড়ার খানমরিচে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা; ডিজিটাল কৃষির ছোঁয়া মোহনপুরে; দুর্গাপূজায় বিশালপুরবাসীকে শুভেচ্ছা জানালেন স্বাধীন চন্দ্র সরকার; পাবনা-৩ আসনের তিন উপজেলায় ২৫০ শাড়ি বিতরণ; ১৬বছর জাল সনদে শিক্ষকতা ; নির্বাচনী গণসংযোগে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী তৈয়্যব; আত্রাইয়ে চেকপোস্টে চোরাই চার্জার অটোরিক্সাসহ আটক আন্তজেলা চুরির মামলার আসামি; নওগাঁর আত্রাইয়ে ৪৮ টি মণ্ডপে দুর্গোৎসব শুরু; নওগাঁর আত্রাইয়ে নারকেল দাম বেশী হলেও দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে বিক্রয় ; ​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে;

কাউখালীতে মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন;

  • Update Time : সোমবার, ১৮ অগাস্ট, ২০২৫
  • ২০৩ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে।
১৮ আগস্ট (সোমবার) বেলা ১১ টার সময়,কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে, ” অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৫। অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অধিদপ্তর ও মৎস্যজীবীদের নিয়ে একটি সড়ক র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু করে উত্তর বাজার হয়ে লঞ্চঘাটে গিয়ে নদীতে ৩০ কেজি দেশীয় পোনা মাছ অবমুক্ত করণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা,মৎস্য কর্মকর্তা নৌ পুলিশ কর্মকর্তা সহ মৎস্যজীবী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। পরবর্তীতে দুপুর ১২ঃ৩০ মিটের সময় উপজেলা হল রুমে, মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোমা দাস। সমবায় কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে সরকার মৎস্যজীবীদের সার্বিক সুযোগ-সুবিধা ও ভাতার বিষয়ে আলোচনা করেন, এছাড়াও অবৈধভাবে পোনা মাছ নিধন ও নিষিদ্ধ জাল ব্যবহারে সকলকে অবহিত করেন। পরিশেষে উপজেলার ইউনিয়নের ৫জন সফল মৎস্য চাষীকে পুরষ্কৃত হিসেবে,যথাক্রমে বেকুটিয়া গ্রামের হারুন অর রশিদ, চিড়াপাড়া গ্রামের বাসুদেব খাস্কেল ও মৃণাল কান্তি, নাংগুলী গ্রামের ফরিদুল ইসলাম, গোপালপুর গ্রামের জাহিদ হোসেন কে দেশীয় পোনা মাছ বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews