মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর অভিনন্দন; প্রশাসনের নাকের ডগায় মঠবাড়ীয়ার খাল-বিল ও নদী-নালা অবৈধ জালে অবরুদ্ধ, জলাবদ্ধতায় কৃষকের চরম ভোগান্তির অভিযোগ; প্রধানমন্ত্রীর ফোনে জলাবদ্ধতার কারণে কুমিল্লায় এইচএসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন পরীক্ষার্থীদের জন্য সময় বাড়ানো হলো ৩০ মিনিট; স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি, ৭০ বছর ধরে কাঁচা মোহনপুর-তালতলা সড়ক; মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য; প্রশংসায় ভাসছেন শিক্ষকরা ; গোমতী মাদক বিরোধী ও সমাজ উন্নয়ন সংগঠনের উপদেষ্টা হলেন সাংবাদিক মোঃ মাসুদ রানা; কাউখালীতে বাল্যবিবাহ, যৌতুক,মাদক ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত; সাংবাদিক মাসুদুর রহমানকে প্রাণনাশের হুমকির অভিযোগে তদন্তের নির্দেশ; কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন ৮ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন; কাউখালীতে ২৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার;

আত্রাইয়ে বিএনপি নেতকর্মীদের মন্দির পরিদর্শন;

  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২০৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার;

সাম্প্রতিক সময়ে চলমান সহিংসতা, অগ্নিসংযোগ ও সংখ্যালঘুদের মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে হামলা ও ভাঙচুর প্রতিরোধে নওগাঁর আত্রাইয়ে জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন।
নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম রেজাউল ইসলাম রেজুর নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দল এসব মন্দির পরিদর্শন করেন।
সাম্প্রতিক সময়ে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের অন্যান্য স্থানের ন্যায় আত্রাইয়েও মাঠে থাকেন ছাত্র জনতাসহ অনেকেই। এদিকে এরই ধারাবাহিকতায় উপজেলার পাঁচুপুর কালিবাড়ি মন্দির, সাহেবগঞ্জ পালপাড়া সার্বজনীন মন্দির ও খোলাপাড়া সার্বজনীন মন্দির পরিদর্শন করেন আত্রাই থানা বিএনপি নেতৃবৃন্দ।
এ সময় সাথে ছিলেন আত্রাই থানা বিএনপির আহবায়ক আব্দুল জলিল চকলেট, আহবায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান সরদার, তছলিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলী বাবু, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসরাম লিটন,পারভেজ ইকবাল, স্বেচ্ছাসেবক দলে নেতা আজাদ, ছাত্রদল নেতা শাহরিয়ার সরদার সৌরভ, পলাশ, অর্থসচিব আদর প্রমুখ। পরিদর্শনকালে নেতৃবৃন্দ মন্দির কমিটির লোকজনের সাথে মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews