বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৯৯, ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা; নওগাঁর আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন; পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার; বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কক্স বাজার জেলা কমিটির সদস্য হলেন মোঃ ফাইসেল; তেঁতুলিয়ায় জমি জবরদখলের চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন; নওগাঁর মহাদেবপুরে টাকা ছিনতাই,কৃষকদল নেতাসহ গ্রেপ্তার ৩; মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; আত্রাইয়ের মহাসড়কে গাছের ডাল ফেলে ডাকাতির চেষ্টা,দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১; পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার-৫; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার; আত্রাইয়ে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ; লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা; কাউখালী উপজেলা মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু; মোহনপুরে আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ও সুফল নিয়ে ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে শিশুদের মাঝে পবিত্র কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত; কুমিল্লায় পুকুর থেকে নিখোঁজ কাশ্মীরি মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; কবিতা -ভালো থেকো; বেলকুচিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা; ; বই ও বৃক্ষপ্রেমী ইউএনও অশোক বিক্রম চাকমা; দাউদকান্দিতে বাসে মিলল ২০হাজার ইয়াবা, আটক -১; কাউখালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা; প্রেস রিলিজ ; জাতীয় যুব পুরস্কার অর্জন করলেন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম; দেবিদ্বারে জমি বিক্রির চেষ্টার অভিযোগ; মুক্তারপুরে ডিবির অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার; ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের ২০ মেধাবী-দরিদ্র শিক্ষার্থীর পাশে দাঁড়াল ৯৪ ব্যাচের প্রাক্তনরা; ইউএনওর সঙ্গে সাংবাদিক ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ; গোয়ালীমান্দ্রায় পুলিশের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার; বরুড়ায় ২৭ মামলার আসামি মনির ডাকাত ও মাদক মামলার আসামি ছেলে গ্রেপ্তার; আত্রাইয়ে সার বিতরণে অনিয়মের অভিযোগ; ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মতবিনিময়; মঠবাড়ীয়ার সাপলেজায় একইসাথে দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি; বিসিআইসির শরীফুল আলমকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনুসন্ধানে ভিন্ন চিত্র; পিরোজপুরে পৈত্রিক ভিটা জবরদখলের পাঁয়তারা ; ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক অধিকার পরিষদ; কাউখালীতে জাতীয় যুব দিবস উদযাপন:যুব র‍্যালি; তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন; কাউখালীতে কৈশোরকালীন পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত; ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস পালনে সমিতির কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ; নটরডেম কলেজ থেকে জিপিএ-৫ পেলেন রামুর তেচ্ছিপুলের কৃতী সন্তান আখতারুজ্জামান ঈশান;
Title :
কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৯৯, ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা; নওগাঁর আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন; পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার; বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কক্স বাজার জেলা কমিটির সদস্য হলেন মোঃ ফাইসেল; তেঁতুলিয়ায় জমি জবরদখলের চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন; নওগাঁর মহাদেবপুরে টাকা ছিনতাই,কৃষকদল নেতাসহ গ্রেপ্তার ৩; মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; আত্রাইয়ের মহাসড়কে গাছের ডাল ফেলে ডাকাতির চেষ্টা,দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১; পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার-৫; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার; আত্রাইয়ে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ; লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা; কাউখালী উপজেলা মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু; মোহনপুরে আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ও সুফল নিয়ে ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে শিশুদের মাঝে পবিত্র কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত; কুমিল্লায় পুকুর থেকে নিখোঁজ কাশ্মীরি মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; কবিতা -ভালো থেকো; বেলকুচিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা; ; বই ও বৃক্ষপ্রেমী ইউএনও অশোক বিক্রম চাকমা; দাউদকান্দিতে বাসে মিলল ২০হাজার ইয়াবা, আটক -১;

কাউখালীতে জেসমিন হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার;

  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত




আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি “পুকুর থেকে উদ্ধার নিহতের ব্যবহৃত মোবাইল ফোন, এ নিয়ে মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৫ জন”

মোঃ নুরুজ্জামান খোকন;
(পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে আলোচিত জেসমিন বেগম (৫০) হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে কাউখালী থানা পুলিশ। গতকাল ৩০ অক্টোবর তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ওসমান আলী ও মোহাম্মদ আলী। পরে তারা ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ১৬৪ ধারা অনুযায়ী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন বলে মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, কাউখালী থানার মামলা নম্বর-২,তারিখ ৫ অক্টোবর ২০২৬। নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০-এর ৯(৩) ধারা এবং দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলাটি রুজু করা হয়।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, এ মামলায় ইতিপূর্বে এজাহারনামীয় ১ ও ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তদন্তে প্রাপ্ত আসামি মাহফুজকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে তিনিও ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী জবানবন্দি দেন।
সর্বশেষ গ্রেপ্তার হওয়া ওসমান আলী ও মোহাম্মদ আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের পর ভিকটিম জেসমিন বেগমের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তার ভাষ্য অনুযায়ী,আসামিরা মোবাইল ফোনটি নিহতের পুকুরে ফেলে রেখেছিল। পরে গ্রেপ্তারকৃত দুই আসামির উপস্থিতিতে স্থানীয় ডুবুরি দিয়ে পুকুর থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। এ সময় কাউখালী থানার অফিসার ইনচার্জ ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
বর্তমানে এ হত্যা মামলায় মোট পাঁচজন আসামি গ্রেপ্তার রয়েছেন। তদন্তের স্বার্থে উদ্ধার করা মোবাইল ফোনসহ অন্যান্য আলামত যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানা গেছে।
মামলার পূর্বাপর ঘটনা:
উল্লেখ্য,গত ৩ অক্টোবর রাত ১০টা ৩৫ মিনিট থেকে ৪ অক্টোবর সকাল ১০টার মধ্যে যেকোনো সময় কাউখালী উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিয়ালকাঠী গ্রামের নিজ বাড়িতে জেসমিন বেগমকে হত্যা করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
৪ অক্টোবর সকালে নিহতের বাড়ির কেয়ারটেকার তাঁর স্বজনদের বিষয়টি জানান। পরে স্বজন ও স্থানীয় লোকজন বাড়িতে গিয়ে সামনের কক্ষের খাটের ওপর জেসমিন বেগমের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় নিহতের মেয়ে কাকন মনি বাদী হয়ে কাউখালী থানায় মামলা করেন। মামলায় মো. মানিক হাওলাদার (৫০) ও মো. আবুল বাসার ফরিদ (৫০)-এর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।
এর আগে মামলার এজাহারভুক্ত ১নম্বর আসামি ও নিহতের কথিত দ্বিতীয় স্বামী মো. মানিক হাওলাদারকে মাদারীপুর থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বরিশাল (SRB-8) গ্রেপ্তার করে। পরে তাঁকে নিয়ে কাউখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মামলার এজাহারে টাকা লেনদেন নিয়ে বিরোধ, হত্যার হুমকি,ধর্ষণ বা গণধর্ষণের পর হত্যার আশঙ্কা এবং স্বর্ণালংকার চুরির অভিযোগও আনা হয়েছে। তবে এসব অভিযোগের প্রকৃত সত্যতা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনসহ প্রাসঙ্গিক আলামতের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
এদিকে সর্বশেষ দুই আসামি গ্রেপ্তার এবং নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধারের ঘটনায় মামলার তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। তদন্তকারী কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী,এ ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম,তথ্য,ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার, অপরাধ।
Theme Customized By BreakingNews