1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুরের ভান্ডারিয়ায় ৬ ফুট লম্বা গাঁজা গাছসহ যুবক গ্রেফতার; কোরবানির পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ, সংবাদ প্রকাশে বাধা ও সাংবাদিককে প্রকাশ্যে হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে; প্রেমের ফাঁদে পড়ে সর্বস্ব হারানোর অভিযোগ, আত্রাইয়ের নারীর মানবেতর জীবন; পিরোজপুরের মঠবাড়িয়ায় পৃথক দুই হত্যাকাণ্ডে নিহত ২; মোংলায় রামিসা হত্যার বিচার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন; কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত; মানবাধিকার সংগঠন : বর্তমান প্রেক্ষাপটে দায়িত্ব, চ্যালেঞ্জ ও প্রত্যাশা; ​১নং সাদিয়া চাঁদপুর ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী গোলাম ছারোয়ারের ঈদ শুভেচ্ছা: জনসমর্থনে এগিয়ে বেতিল ১নং ওয়ার্ড; ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে উত্তাল ডাসার দীপ্ত তারুণ্যের প্রতিবাদ মিছিলে তরুণদের গর্জন; নওগাঁর আত্রাইয়ে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণে সচেতনতামূলক প্রশিক্ষণ;

কাউখালীতে নিষিদ্ধ পলিথিন জব্দ প্রতিষ্ঠানকে জরিমানা ;

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি;

পিরোজপুরের কাউখালী উপজেলায়,কাউখালী দক্ষিণ বাজারে,জেলা এনএসআই গোয়েন্দা সংস্থার তৎপরতায় অতঃপর মোবাইল কোর্টের মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে জরিমানা ও পরিত্যক্ত স্থান থেকে পলিথিন জব্দ করা হয়।
অদ্য ২৪ জানুয়ারি(শুক্রবার) সকাল ১১ঘটিকার সময় উপজেলার দক্ষিণ বাজারে হাটের দিন, পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্থা এনএসআই এর তৎপরতায় ও গোপন সংবাদের ভিত্তিতে,উপজেলা ভূমি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে এবং কাউখালী থানা পুলিশের যৌথ উদ্যোগে, মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় শাহাদাত স্টোর এর ব্যবসায়ী প্রতিষ্ঠানের ভেতর থেকে ৫৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। দোকান মালিক নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার অপরাধ স্বীকার করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ এর অধীনে মো:শাহাদাৎ কে ৫০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন মোবাইল কোর্ট। পাশাপাশি,কাউখালী দক্ষিণ বাজারেরই অন্য একটি খোলা জায়গায় মজুদকৃত ১২০ কেজি পলিথিন জব্দ করা হয়। তবে,এই ১২০ কেজি পলিথিনের মালিকানা কেউ দাবি না করায় কাউকে জরিমানা করা হয় নি। মোবাইল কোর্ট পরিচালনা শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান যে,”জব্দকৃত পলিথিন বিধি মোতাবেক পরিবেশ সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে হস্তান্তর করা হবে। পরবর্তীতে এই পলিথিন কে ঢাকায় প্রেরণ করে রিসাইকেল করা হবে। ইতিপূর্বে নিষিদ্ধ পলিথিন মজুদকরণ ও বাজারজাতকরণে একাধিকবার জরিমানা ও জব্দ করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে উক্ত পলিথিন মজুদ করণ বাজারজাতকরণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে কাউখালী বাজারে মাইকিং করা হয়েছিল।
এই বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনাকারী(ভূমি)কমিশনার ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ এর কাছে জানতে চাইলে তিনি বলেন,বাংলাদেশ সরকার পরিবেশ দূষণমুক্ত রাখতে পলিথিন মজুদ,বিক্রয় ও ব্যবহারে আইন বাস্তবায়ন এবং নিষিদ্ধ ঘোষণা করেছেন।সরকারি আইন প্রণয়নে ও বিধি মালায় এ সকল অপরাধের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ও জরিমানা চলমান থাকবে।  

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews